| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমনটা হওয়ার ছিল না।
চুনসুরকি খসে পড়া পুরোনো দেয়াল,
আলতো ছোঁয়া বয়সের চৌকাঠ,
চামচিকার বাস ফাঁকে ফোকরে,
সমাজকাঠামোতে ঘুনপোকা,
অনাহুত চিৎকারে কান ফাটে।
মানিয়ে চলার অভ্যাস নেই,
আমি বড়ো আগন্তুক।
ব্যাপারটা এমন হওয়ার ছিলনা।
ভাঙ্গাচোরা স্কুল ঘরের বেঞ্চ,
ছেলেবেলার গালে চকের গুঁড়ো,
বইখাতা স্কুল গুলো বাড়তে বাড়তে
টিনের ঘরে আয়না হারিয়ে ফেলি।
সহজেই বেড়ে উঠা মানসিকতা,
দালানকোঠায় আর সাবলীল নয়।
পুরোনো সঞ্চয় অনেক আছে,
নতুন সময়ে অযথা অপচয়।
অকারণে সব নীতিমালা,
অপরিহার্য পুষ্টিও গায়ে লাগে না।চারপাশ স্পাইরেলে বাঁধা,
অকারণে হাত পা পেঁচিয়ে-
আমি বড়ো আগন্তুক।ব্যাপারটা এমন না হলেও পারতো।
২|
৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৩
নীদ্রাহীন বলেছেন:
ভাল লাগল ৷
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৭
আসিফ করিম শিমুল বলেছেন: যা চাওয়া হয় তা কি সবসময় পাওয়া যায়? একটু বৈচিত্র তো দরকার পড়েই। তাই নয় কি?
ভাল লিখেছেন।