নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপক রায় ০০৭

দীপক রায়

দীপক রায় ০০৭ › বিস্তারিত পোস্টঃ

পোষ্টমর্টেম

৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৮

অফুরন্ত অন্ধকারে চুলের গোড়ায় ঘাম।

ফুলদানিতে কিছু শুকনো ফুল,

আলনায় সযত্নে গুছানো যুক্তি,

বিশেষ আয়োজনে টেনে টেনে দেখা।

বুকসেল্ফে রাখা মরচে ধরা ভাবনা,

আরশোলা লুকোচুরি খেলে প্রতিরাতে,

অবচেতনে টিকটিকির অপরিকল্পিত বিস্তার।

বড়ো স্যাঁতস্যাঁতে চারপাশ,

অনুভূতিরা বড়ো পানসে।

ফাঙ্গাস আক্রান্ত দৃষ্টিভঙ্গি,

মাত্রাতিরিক্ত অচল মগজ।

স্টোররুমে ধূলোভর্তি নীতিজ্ঞান,

শিশুশিক্ষা পর্যন্তই শেষ।

হঠাৎ অলিতেগলিতে মাস্তানি,

ব্লেড হাতে পকেট কাটা সাহস।

বেঁচে থাকা মানে বাঁচাও নয়,

আশপাশ লাশের গন্ধে মশগুল,চিমটি কেটে দেখা লাশকাটা ঘর,

সারাগায়ে পোষ্টমর্টেমের সেলাই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২০

সাইফুদ্দিন আযাদ বলেছেন: ভালো লাগল। চালিয়ে যান......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.