| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুরূপে দেখা নিজেকে-
ফিরে ফিরে পাই নতুন ভাবে,
জন্ম থেকে আজ অবধি।
রাত হারায় চুলের আঁধারে,
সকাল আসে আঙ্গুল ফাঁকে,
সময়ের গায়ে ঘামের গন্ধ নিরবধি।মুখের ভাঁজে দেখেছি বয়সের ছাপ।
ভেঙ্গেছে দুধ দাঁত,গজিয়েছে গোঁফ,
চোখ দুটো সরল নেই আগের মত।
প্রতিদিন নতুন ঋতু আসে,
কখনো বুকের চুল উড়ে,কখনো মাথার।অভ্যাসবসত নিজেকেই খুঁজি অবিরত।
দেখাগুলো বদলে যায় দিনে দিনে।
প্রজাপতি হঠাৎ গিরগিটি হয়,
পিচঢালা রাস্তা মনে হয় অজগর।
বয়স আমায় দেখিয়েছে অনেক পথ-
জীবনকে কখনো অজোপাড়া গাঁ,
কখনো বা করেছে সমৃদ্ধ নগর।আমার প্রতি চলায়,প্রতি দেখায়-
নিজেকে খুঁজতে খুঁজতে হয়তো আমি থাকবনা।
সেদিনও আমার বয়স আমারই থাকবে।
বেঁচে থাকার নানান অভিজ্ঞতা,
নানান বাতাসের নানান অনুভূতি,
পথে পথে বৈশাখী আলপনা আঁকবে।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৫
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।