| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরাজিতমেঘদল
আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসি। দিন চলে যায়, আমি আনমনে তারি আশা চেয়ে থাকি বাতায়নে-- ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী॥ ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি-- মোর ডানা নাই, আছি এক ঠাঁই সে কথা যে যাই পাশরি॥ আমি উন্মনা হে, হে সুদূর, আমি উদাসী॥ রৌদ্র-মাখানো অলস বেলায় তরুমর্মরে ছায়ার খেলায় কী মুরতি তব নীল আকাশে নয়নে উঠে গো আভাসি। হে সুদূর, আমি উদাসী। ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি-- কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশরি॥
ফিরে এসো অতীন্দ্রিলা !!!
অমীয় বাবুর কবিতার পংক্তিমালা
থেকে উঠে আসো সিক্ত বসনে,
আর যে ভালো লাগেনা
বিষাদের এই তারুন্য
তোমারই প্রতীক্ষায় বসে আছি শবাসনে,
নক্ষত্রের রাতে বড্ড ইচ্ছে করে তোমাকে
অনাবৃত করতে,
যেভাবে সূর্যের প্রথম আলো
উন্মোচন করে ধীরে ধীরে নিষ্কলঙ্ক
তুষারাবৃত পর্বতশৃঙ্গ কে।
ফিরে এসো অতীন্দ্রিলা !!!!
সহস্র যুগের বিষন্নতা হৃদয়ে
ধারন করে দাড়িয়ে আছি
জাতিস্মর হয়ে
মহাকালের এই শ্মাসানভূমিতে,
ভালবাসাহীন এই হৃদয় এখন
প্রাগৈতিহাসিক দানবীয় কামনায় মত্ত,
ফিরে এসো উত্তাল সোমেশ্বরী নদী হয়ে
জুড়িয়ে দিয়ে যাও কামনায় তপ্ত
এই হৃদয়কে ভালোবাসায় টইটুম্বুর
সাগর সঙ্গমে ,
জীবন যেন এক বোর্হেসীয় গোলকধাঁধা
তাই নির্বান্ধব এই পৃথিবীতে আমি
দাড়িয়ে আছি এক অভিশপ্ত চিলেকোঠার সিপাই
হয়ে তোমারই প্রতীক্ষায় ,
তাই ফিরে এসো অতীন্দ্রিলা !!!!!!
২|
১০ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৩
এম. এ. হায়দার বলেছেন: ব্লগে আপনাকে স্বাগতম... শুভকামনা রইল।
৩|
১০ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১২
সেলিম আনোয়ার বলেছেন: বাহ চমৎকার লিখেছেন।
৪|
১১ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৮
পরাজিতমেঘদল বলেছেন: ধন্যবাদ আপনাদের সকলকে ........সাব্বির আহমেদ জয় ওরফে পরাজিত মেঘদল
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৮
আহসানের ব্লগ বলেছেন: শুভেচ্ছা রইলো।