নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাব্বির আহমেদ জয়

পরাজিতমেঘদল

আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসি। দিন চলে যায়, আমি আনমনে তারি আশা চেয়ে থাকি বাতায়নে-- ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী॥ ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি-- মোর ডানা নাই, আছি এক ঠাঁই সে কথা যে যাই পাশরি॥ আমি উন্মনা হে, হে সুদূর, আমি উদাসী॥ রৌদ্র-মাখানো অলস বেলায় তরুমর্মরে ছায়ার খেলায় কী মুরতি তব নীল আকাশে নয়নে উঠে গো আভাসি। হে সুদূর, আমি উদাসী। ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি-- কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশরি॥

পরাজিতমেঘদল › বিস্তারিত পোস্টঃ

পরাজিত মেঘদল............সাব্বির আহমেদ জয়

১১ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৯

কোন একদিন সুনীল আকাশে

কবি কালিদাসের উন্নাসিক মেঘদলের ভিড়ে

ছোট্ট একটুকরো মেঘ চেয়েছিলো

বৃষ্টি হয়ে উত্তপ্ত ধরনীকে চুম্বনে সিক্ত করতে,

কিন্তু পারেনি হেরে গিয়েছিলো

সেই ছোট্ট মেঘ!!!!!

সূর্যের অভিসম্পাতে কর্পূরের মতো উবে গিয়েছিলো

লীন হয়ে গিয়েছিলো আকাশে চিরতরে,

তাই আকাশ আজো কাঁদে

পরাজিত সেই ছোট ছোট মেঘদলের জন্য

যারা পারেনি হতে "বরিষ ধরা-মাঝে শান্তির বারি"।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

এম. এ. হায়দার বলেছেন: দারুণ কবিতা।


দিনের নির্বাচিত কবিতা হিসেবে সংকলনে সংকলিত।

২| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.