নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাব্বির আহমেদ জয়

পরাজিতমেঘদল

আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসি। দিন চলে যায়, আমি আনমনে তারি আশা চেয়ে থাকি বাতায়নে-- ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী॥ ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি-- মোর ডানা নাই, আছি এক ঠাঁই সে কথা যে যাই পাশরি॥ আমি উন্মনা হে, হে সুদূর, আমি উদাসী॥ রৌদ্র-মাখানো অলস বেলায় তরুমর্মরে ছায়ার খেলায় কী মুরতি তব নীল আকাশে নয়নে উঠে গো আভাসি। হে সুদূর, আমি উদাসী। ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি-- কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশরি॥

পরাজিতমেঘদল › বিস্তারিত পোস্টঃ

এখন দহন কাল...............সাব্বির আহমেদ জয়

১২ ই জুলাই, ২০১৪ রাত ১:১৭

এখন দহনকাল হৃদয়ে তুষের আগুন

আর কক্ষনো এসোনা ফাগুন ,

হৃদয়ের নিলয়-অলিন্দে ভালোবাসার যতি চিহ্ন

টেনে দিয়েছি অনেক আগেই,

হুতাসনে বসে কবিতার সাথে বিচ্ছেদ

হয়েছে সেই কোন সুদূর অতীতেই,

এই মহা শ্মশানে বসে

এখন কেবল পোড়া লাশের

গন্ধ শুকি,

চারিদিকে দেখি কেবল বিধ্বস্ত মানবতা

নিদ্রাহীন জীবনে স্বপ্নেরা দেয় না

আর উঁকি,

মহাসমারোহে এখন চলছে মাৎস্যন্যায়

নারদ মুনির দল মত্ত মিথ্যে দেশপ্রেমের তপস্যায়,

তাই “গণজাগরণ মঞ্চ” রেনেসাঁর মৃত্যু ঘটে যায়

পর্দার আড়ালে কোন এক চানক্যের ইশারায় ,

এখন অহরহ হচ্ছে দ্রৌপদির বস্ত্রহরন

তা দেখে বিবেক বর্জিত পুরুষকুলের হৃদয়ে আর হয় না

বিন্দুমাত্র রক্তক্ষরণ,

শীতলক্ষ্যার জলে ভাসে গুম হওয়া মানুষের লাশ

বিচারের বানী কেবল নীরবেই কাঁদে

পুরন হয় শুধু মাফিয়াচক্রের উচ্চাভিলাষ,

তাই দহনকালে নিঃসঙ্গ তরুন কবির কবিতার বন্ধ্যাত্ব ঘুচেনা

তাই দহনকালে তরুন বাঁশরির বাঁশরিতে সুর লহরী আর উঠেনা

তাই দহনকালে রূপসা পাঁড়ের বিপ্লবীর স্বপ্ন আর পুরন হয়না



তাই আবারো বলি

এখন দহনকাল হৃদয়ে তুষের আগুন

আর কক্ষনো এসোনা ফাগুন!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.