নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাব্বির আহমেদ জয়

পরাজিতমেঘদল

আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসি। দিন চলে যায়, আমি আনমনে তারি আশা চেয়ে থাকি বাতায়নে-- ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী॥ ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি-- মোর ডানা নাই, আছি এক ঠাঁই সে কথা যে যাই পাশরি॥ আমি উন্মনা হে, হে সুদূর, আমি উদাসী॥ রৌদ্র-মাখানো অলস বেলায় তরুমর্মরে ছায়ার খেলায় কী মুরতি তব নীল আকাশে নয়নে উঠে গো আভাসি। হে সুদূর, আমি উদাসী। ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি-- কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশরি॥

পরাজিতমেঘদল › বিস্তারিত পোস্টঃ

হা ঈশ্বর তুমি কোথায় !!!!!!!!!!!!!!!!!!!...........................সাব্বির আহমেদ জয়

১২ ই জুলাই, ২০১৪ রাত ১:২৩

হা ঈশ্বর!!!!!কতো খুজেছি তোমাকে!!!!!

কোরআন, বেদ, বাইবেল,ত্রিপিঠকে

মসনবী, কিমিয়ায়ে সাদাত অথবা আন্দালুসসিয়ান

অথবা গাজ্জালিয়ান ডিসকোর্সে।

মসজিদ, মন্দির,গির্জায় তন্ন তন্ন করে

খুজেছি তোমায়,

জাগো বাহে কুণ্ঠা বলে

নিসর্গ পিয়াসী অভিনেতা হয়ে।

কোথায় ছিলে তুমি ???

গনিমতের মাল বলে যখন ধর্ষিত হোল

শত সহস্র মা বোন একাত্তরে!!!!

কোথায় ছিলে তুমি???

যেদিন রক্তের হোলি খেলা হোল

শাবরা শাতিলা প্রান্তরে!!!

কোথায় ছিলে তুমি???

যেদিন মোদীর মসুলিম নিধন যজ্ঞে

রক্তাক্ত হোল গুজরাট!!!

হা ঈশ্বর!!!!কেন দেখা দাও নাকো তুমি??

তুমি মহাবিশ্বের কোন সে বড়লাট???

জানো আর তোমাতে নেই আমার বিশ্বাস!!!!

মানবতাই আমাকে দেয় আশ্বাস,

মানবতাই আমার ঈশ্বর

মানবতাই আমার সর্বেশ্বর

তাই রুদ্রনীল আকাশের দিকে তাকিয়ে

আর বলি না "হা ঈশ্বর তুমি কোথায়!!!!!!"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.