নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাব্বির আহমেদ জয়

পরাজিতমেঘদল

আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসি। দিন চলে যায়, আমি আনমনে তারি আশা চেয়ে থাকি বাতায়নে-- ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী॥ ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি-- মোর ডানা নাই, আছি এক ঠাঁই সে কথা যে যাই পাশরি॥ আমি উন্মনা হে, হে সুদূর, আমি উদাসী॥ রৌদ্র-মাখানো অলস বেলায় তরুমর্মরে ছায়ার খেলায় কী মুরতি তব নীল আকাশে নয়নে উঠে গো আভাসি। হে সুদূর, আমি উদাসী। ওগো সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি-- কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশরি॥

পরাজিতমেঘদল › বিস্তারিত পোস্টঃ

বিবর্তিত ভালোবাসা................সাব্বির আহমেদ

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৭

তোমার বিবর্তিত ভালোবাসার কাছে আমি এখন হয়তোবা কোন প্রাগৈতিহাসিক জীবাশ্ম;
তোমার নির্লিপ্ততা আর পীড়াদায়ক ভাবলোলুপতা অথবা উন্নাসিকতার কাছে আমার সমস্ত আবেগ যেন নির্বাক চলচ্চিত্র;
তোমার আংগিনায় এখন কত রোদ্দুর খেলা করে নিঃশব্দ শিশির পতনের শব্দ তুমি আর শুনতে পাবেনা;
তোমার দৃষ্টিসীমা জুড়ে থাকে এই হঠাত পাল্টে যাওয়া পুঁজিবাদী সমাজের বিলাসবহুল প্রাসাদ আর গাড়ি;
আমিতো উদাসী ঘোরলাগা এক ভবঘুরে মানুশ তোমার সাথে ওড়ানো হবেনা আর স্বপ্নের ফানুস ;
আমি তো লখিন্দর নই যদিও তুমি বেহুলা হয়ে আমাকে অযথাই করো অবহেলা;
তবে জেনে রেখো কোন একদিন আর খুঁজে পাবেনা আমাকে যেইদিন ওপারে ভাসাবো ভেলা।.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.