| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ রানা প্লাজা দিবস। পৃথিবীর ইতিহাসে সব চেয়ে বড় কারখানা ভবন ধ্বসের ঘটনা ঘটে এই দিনে। এত দিনেও এর সাথে জড়িত কারও বিচার হয়নি। এখনও চলছে বিভিন্ন গরিমসি। অথচ ব্যাপারটা অনেক স্পর্শকাতর। সারা পৃথিবীর মিডিয়া এটা কাভার করে।
এসব ঘটনা সবারই জানা। কিন্তু আমি অন্য ১টা ব্যাপারে নজর দিতে চাই। ওই ঘটনার পরে ইন্ডিপেনডেন্ট টিভিতে "তালাস" নামক অনুষ্ঠানে দেখেছিলাম। নিহত ব্যক্তিদের অত্মিয়দের যখন ক্ষতি পূরণ দাওয়া হচ্ছিল কিছু মানুষ মৃতদের লাশ কে নিজের আত্মিয় বলে ক্ষতি পূরণের টাকা তারা নিয়ে যায় এবং লাশ তারা নেয় কিন্তু তারা সে লাশ অন্য কোথাও ফেলে দেয় কিংবা বিক্রি করে দেয়। আমার মনে প্রশ্ন জাগে, তারা কি চিন্তা করে না লাশটা অন্য কারও ভাই/বোন, স্বামী/স্ত্রী!? তারাও তো আমাদের মত মানুষ!
এরকম ঘটনা শুধু তখনই ঘটেনি। এছাড়াও অনেক ঘটনা সামনে আসে যে কবর থেকে লাশ চুরি হয়। মর্গ থেকে লাশ হাওয়া হয়ে যায়। এগুলাও মাঝে মাঝে পত্র-পত্রিকাই আসে।
আমাদের মনুষত্ব কি মরে গেছে!? মরেও কি শান্তি নেই আমাদের!? সব কিছুর জন্য কি আইনের প্রয়োজন আমাদের!?
©somewhere in net ltd.