| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

তুমি ও অতিথি পাখি কী সুন্দর মিলেমিশে একাকার!
আম ও দুধের অপূর্ব সংমিশ্র!
অতিথি পাখির কিছু কিছু বিসর্জন থাকলেও-
তুমি যা কিছু অর্জন করেছো তাতে নেই একরত্তি বিসর্জন!
অর্বাচীনের মতো ভেবেছিলাম পোষ মানবে কালকেউটে;
বশ্যতা নয় চেয়েছিলাম ভানহীন সখ্যতা।
তোমার ভোতা ছুড়িতে কি মাখানো ছিলো নাগা-মরিচের ক্রোধ?
এখন আর মিলাই না প্রাপ্তি- অপ্রাপ্তির সমীকরণ;
আলস্য ভরে নিরীহ দর্শন অতিথি পাখিদের-
সংযত যত্নে সরবরাহ করি সহজলভ্য সুখাদ্য।
এখনো নাকে লাগে সুঘ্রাণ- তামাক ও রঙিন পানীয় জল
যা মিশে আছে তোমার অস্থিমজ্জায়!
তুমি ও তোমরাই এসো যারা নিপুণ হত্যা কারিগর-
ইদানিং বেশ উপভোগ করি কৃত্রিম উষ্ণতা ও রতিসুখ;
বর্ষায় এবার ভাসিয়ে দেবো শেষ সঞ্চয় শেষমেশ- এসো,
শুধু রেখে এসো যাবতীয় ভানভনিতা;
আপ্যায়নে থাকবে এবার 'হাউস অব পিয়ার্স'!
২৭ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: কবিতা বুঝার মতো মগজ আপনার নেই।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:০৬
সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম;ভালো লাগেনি।