| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিগত কয়েক দিন থেকে বাংলাদেশে ১টা বিষয়ে সবাই স্বরব।তা হলে বিগত কয়েক দিনে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনা। এর পক্ষে বিপক্ষে অনেকে অনেক যুক্তি দাড় করাচ্ছেন। কেন হচ্ছে এসব তা নিয়ে অনেকেই অনেক কিছু বলছে। কিন্তু এগুলা যেন আর আমাদের সমাজে না হয় তা নিয়ে আলোচনা কম। বাচ্চাদের কি করে নিরাপদ রাখা যাই সে বিষয়ে শ্রদ্ধেয় ব্লগার সোহানী (Click This Link) খুব ভাল লিখেছেন।তাই আমি আর তা নিয়ে বলছি না।
এসব রোধ করার জন্য আমাদের কিছু দীর্ঘমেয়াদী আর কিছু স্বল্পমেয়াদী পরিকল্পনার দরকার।শুরুতেই স্বল্পমেয়াদী ব্যাপারে কিছু বলতে চাই।
সবার আগে আইনের সুষ্ঠ প্রয়োগ হওয়া দরকার। বিভিন্ন সময় দেখা যায় পুলিশ মামলা নিতে চায় না কারন আসামী পক্ষ অনেক প্রভাবশালী কেউ থাকে। আবার কিছু ধর্মীয় ব্যক্তি থাকেন। তাদের পক্ষে অনেকে অনেক যুক্তি দেখান। আমি মনে করি না কোন ধর্মই তাদের ধর্মীয় ব্যক্তিকে (যে আসলেই দ্বায়ী) রক্ষা করার কথা বলে। যাই হোক, আসল আলোচনাই আসি। মামলার দীর্ঘসূত্রিতা দূর করতে হবে। শাস্তির কঠোরতা বাড়াতে হবে। সর্বচ্চ শাস্তি মৃত্যুদন্ড হওয়া উচিৎ বলে আমি মনে করি।
প্রশাসনকেও সৎ হতে হবে। পেপার পত্রিকাই যত খবর আসে তার প্রাই সবগুলোতেই দেখা যাই পুলিশের গাফিলতির প্রতিফলন। জানি পুলিশ প্রশাসন আমার উপর চড়াও হবেন কিন্তু এটাই সত্য যে প্রভাব না থাকলে অথবা ঘুষ না দিলে তাদের কোন হুশ হয় না।
এক্ষেত্রে আমার ১টা ব্যক্তিগত অভিমত আছে। ইসলামে যেমন বলে ধর্ষণকারীকে কোমড় পর্যন্ত মাটি চাপা দিয়ে পাথর মেরে হত্যা করতে, সেইরকম ভাবে যদি কয়েক জন কে শাস্তি দাওয়া যায় আর তা জনসম্মুখে হয় তাইলে অনেকেই তা থেকে সবধান হবে বলে আমি মনে করি।
তবে এসব আইনের মাধ্যমে কেউ যেন ভোগান্তিতে না পড়ে সেদিকেও লক্ষ রাখতে হবে। আমি এরকম বাস্তবেই দেখেছি যে এরকম মিথ্যা মামলাই অনেকেই অনেক ভোগান্তির শিকার হয়।এজন্য অভিজোগকারী যেন মিথ্যা অভিজোগ না করে তার জন্যও আইন থাকা উচিৎ।
এবার আসা যাক দীর্ঘ মেয়াদি পরিকল্পনাতে। এসব শুরু করতে হবে আমাদের ঘর থেকেই। ছেলে মেয়ে কে সঠিক শিক্ষা দিতে হবে।ধর্মীয় অনুশাসন শিক্ষা কিন্তু অনেক কাজে এসে। তারা কার সাথে মেলা মেশা করছে তা আমাদের লক্ষ রাখতে হবে।ছেলে মেয়ে যদি দূরে কোথাও থাকে, তাইলে তাদের ব্যাপারে সব খবর রাখতে হবে। হঠাৎ করেই তাদের কাছে উপস্থিত হতে হবে। এতে করে তারাও খারাপ কিছুর অভ্যাস হবে না।
১টা কথা বলে শেষ করতে চাই। ছোটকালে আমরা অনেক দৈত্য দ্বানবের গল্প শুনেছি আর চিন্তা করেছি এসব কই থাকে!! এখন দেখছি তারা আমাদের সমাজেই আছে মানুষের রূপে।তবে আশা করি আমাদের সমাজ এক দিন সুন্দর হবে। সেই দিনের আশাই রইলাম।
বিঃদ্রঃ ভূল ত্রুটি মার্জনীয়।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৭
ভাললাগে না বলেছেন: কোন দিন ব্লগ লিখি নাই কিন্তু এখন মনে হয় যে মনের ভাব গুলা প্রকাশ করার ভাল মাধ্যম এইটা। লিখতে জানি না তবে চেষ্টা করেছি। উৎসাহ দাওয়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৭ বিকাল ৪:৩১
মোস্তফা সোহেল বলেছেন: আমাদের সমাজকে আমাদেরকেই সুন্দর করতে হবে।
দেশে তো আঈন ব্যাবস্থা খুবই নাজুক। যার কারনে এত অধঃপতন আমাদের এই সমাজের।
ভাল লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।