| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিবিসি, সিএনএন এসব খুললেই দেখা যাবে কয়েক দিন আগে ঘটে যাওয়া ম্যানচেস্টারে ঘটে যাওয়া বোমা হামলা নিয়ে বিভিন্ন রিপোর্ট। আর দেখা যাবে দল বেধে মানুষজন শুধু তাদের সম্মান দেখাতে ফুলের পাহাড় তৈরীতে ব্যস্ত। যারা মৃত্যু বরন করেছেন তাদের প্রতি তারা সম্মান দেখাচ্ছে তাতে আমার কোন আপত্তি নাই।মিডিয়ার মাধ্যমে তারা এসবের ব্যাপারে জানতে পেরে তারা শোকে বিহ্বল হয়ে পড়েন। এসবে থাকে মিডিয়ার ব্যপক কাবারেজ।
কিন্তু যখন এসব ঘটে সিরিয়া কিংবা অন্য কোন ৩য় বিশ্বের কোন দেশে তখন মিডিয়ার এত কাভারেজ থাকে না। থাকেনা এত মানুষের কান্না। কান্না গুলো শুধুই চাপা পড়ে থাকে কংক্রিটের ধংশস্তুপের নিচে। কেউ কি তাদের দেখার নাই?
কত শত মানুষ আফ্রিকার দেশ গুলোতে না খেয়ে মারা যায় তাও তো তাদের নিয়ে কোন খবর আসে না। তাদের শুখ দুঃখের খবর তো কেউ রাখে না। পশ্চিমে কোন হামলা হলেই দেখা যায় নামী দামি মানুষের সোসিয়াল মিডিয়া তে "আই এম উইথ ইউ" মার্কা স্টেটাস। কই যায় তাদের দরদ যখন ৩য় বিশ্ব কিংবা মধ্যপ্রাচ্যে কোন হামলাই!? সমবেদনা কি শুধু পশ্চিমাদের জন্যই!?
যারা সন্ত্রাসী হামলাই মারা গেছেন তাদের পরিবার কে জানাই সমবেদনা। সেই সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তে হতাহত মানুষদের প্রতিও রইল গভির সমবেদনা। 
০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৬
ভাললাগে না বলেছেন: কোন দিন ব্লগ লিখি নাই কিন্তু এখন মনে হয় যে মনের ভাব গুলা প্রকাশ করার ভাল মাধ্যম এইটা। লিখতে জানি না তবে চেষ্টা করেছি। উৎসাহ দাওয়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪০
ওমেরা বলেছেন: ভয়াল লাগল ধন্যবাদ ।