নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক কবি কিচ্ছু না। মনের কথাগুলো প্রকাশ করতে চাই। এই যা ......

ভাললাগে না

ভাললাগে না › বিস্তারিত পোস্টঃ

আমাদের সমাজের বাঘ

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৩

একটু আগে জনাব সামিউল ইসলাম বাবু এর ১টি ব্লগ (Click This Link) পড়লাম। পড়ে খুব খারাপ লাগল আমাদের ডাক্তার সমাজের কথা চিন্তা করে।

আমি প্রথমে বলতে চাই ডাক্তাররা কেন এত টাকার পেছনে ছোটে। এর আগে ১টা গল্প বলি। ১সার্কাসের দলে ১টা বাঘ ছিল,সেটা কে খুব ছোট থেকে সেদ্ধ করা মাংস খাওয়ে বড় করা হয়েছিল।কিন্তু ১দিন তার সঙ্গি করে আনা হল বুন এক বাঘ।তার কাছে শুনল কাঁচা মাংসের স্বাদ নাকি সেই রকম।আর অপর দিকে বুন বাঘ সেদ্ধ করা গোস্ত খেতে খুবই কষ্ট হচ্ছিল।কোন এক ঘটনা ক্রমে তারা কাঁচা মাংস হাতে পেল এবং খেল।এর পর পোষা বাঘটা আর এই নেশা ছাড়তে পারেনি। নেশার টানে সে তার মনিবকেই হামলা করে বসল। এখানে ডাক্তাররা হল ওই পোষা বাঘের মত আর পরিবেশ হল বুন বাঘের মত।

এরসাথে যোগ হয়েছে উচ্চ খরচ ওয়ালা মেডিকেল কলেজ গুলো। ডাক্তাররা তাদের পড়া শেষ করে যখন কাজে নামে তাদের মাথাই সবার আগে আসে "কিছু টাকা কামাই করে নেই"। এরপর তারা সারা জীবনেও এই "খেয়ে নেই" থেকে বেরিয়ে আসতে পারে না।

এর সাথে আছে SSC ও HSC তে উচ্চ হারে পাশ করানর প্রবনতা। সেই অনুসারে উচ্চ শিক্ষার ব্যবস্থা নাই।আর মধ্যবিত্তের ঘরের ছেলে মেয়েরাও পড়াশোনা করলেও নিম্নবিত্তরা তা পারে না।তাই যারা কষ্ট করে পড়াশোনা শেষ করে তাদের মধ্যে "খেয়ে নেই" টা চলে আসে।

আর কিছু আছে নৈতিকতার আবক্ষয়। স্কুল জীবনে এই বিষয়ে পাতা ভর্তি করে রচনা লিখলেও আমাদের মধ্যে খুব কমই আছে এই জিনিষটা। শুধু ডাক্তার বললে ভূল হবে। সামান্য সরকারি পিয়ন থেকে শুরু করে বড় বড় ভার্সিটির ভিসি পর্যন্ত কে আছে দূর্নীতির উর্ধে!! যারা আছে তাদের কে অনূবীক্ষণ যন্ত্র দিয়েও খুজে পাওয়া দুষ্কর।

তার পরেও আশা রাখি দেশ ও সমাজ ভাল দিনে পা রাখবে।


বিঃদ্রঃ ভূল ত্রুটি মার্জনীয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.