নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার কাক

ডেভিলনয়ন১৩

ভবোঘুরে।

ডেভিলনয়ন১৩ › বিস্তারিত পোস্টঃ

মানুষ পোড়া গন্ধ

০১ লা জুন, ২০১৪ রাত ১২:৩৮

আগুনে পোড়া মাংস,ঝলসে ওঠে তাপে-

আমি বুঝি,কারন গন্ধটা খুব চেনা।

অনেক দিনের পুরোনো গন্ধ ওটা-

আমার ষষ্ঠেন্দ্রীয় কাঁপে !

যদিও আমি অকাট মূর্খ, চোখ থাকতেও অন্ধ-

তবু গন্ধ খুবই চেনা; ওটা মানুষ পোড়া গন্ধ।



শহুরে বাতাস এখন ভীষণ ভারী,

অনেক প্রকার গন্ধের মিশ্রণে।

ধুলোর বাতাসে পেট্রোল জ্বলে ওঠে-

আমি,তুমি,ওরা সবাই ভ্রষ্ঠাচারী।

যদিও আমার ঘরের দরজা বন্ধ-

টের পাই দূরে তুমুল হট্টগোল, আবার পুড়ছে;

আবার বেধেছে দ্বন্দ্ব ।

নাকের ভেতোর ফের সেই সুড়সুড়ি-

কেউ না চিনুক, আমি ঠিক চিনে গেছি;

ওটা আর কিছু নয়, মানুষ পোড়া গন্ধ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.