নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার কাক

ডেভিলনয়ন১৩

ভবোঘুরে।

ডেভিলনয়ন১৩ › বিস্তারিত পোস্টঃ

বরাবরঃ হোসেন

০১ লা জুন, ২০১৪ রাত ১২:৪৪

হোসেন, আমার ছোট্টবেলার বন্ধু।

দু তিন বিঘে জমি আছে ওর গ্রামে,

ওইটুকু নিয়ে দিনরাত খেটে খায়।

আধপেটা ভাত? সেওতো বোধহয় জোটেনা-

অভাবেও ঠিক বছরটা কেটে যায় ।

বহুদিন পর দেখা হয়েছিল এবার;

'ভালোই আছি' হোসেন বলেছিল-

চোখে মুখে সেই পুরোনো হাসির ছটা !

আমিও বলেছি 'ভীষণ ভালো আছি'।

আদতে ওটাতো ডাহা মিথ্যে কথা !



সামনা সামনি সেদিন বলতে পারিনি;

আজকে বলছি 'আমি ভালো নেই মোটেও'।

হোসেন, তোর জমিটা আমায় দিবি?

বদলে আমার যা আছে সবটা নিবি।

তোর নামের প্রথমে ডাক্তার যাবে জুড়ে-

বিছানা দেখিস পয়সায় যাবে মুড়ে;

তুই ''ভালোই''-এর থেকে অনেক ভালো থাকবি;

হোসেন; তুই কি আমার কথাটা রাখবি??



আমার যে খুব মাটির গন্ধ দরকার-

বৃষ্টিতে ভাসা আধভাঙা কুঁড়েঘর;

এবার একটু একলা থাকব ভাবছি!

জোঁকেরা আমার রক্ত চুষছে রোজ,

হোসেন, ভাই জমিটা আমায় দিবি?

বিনিময়ে দেব সুখ কেনবার খোঁজ !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.