নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার কাক

ডেভিলনয়ন১৩

ভবোঘুরে।

ডেভিলনয়ন১৩ › বিস্তারিত পোস্টঃ

আক্ষেপ

০১ লা জুন, ২০১৪ রাত ১২:৪৭

বছর দশেক আগে যদি একবার ফিরে যেতাম-

অনেকগুলো হিসেব নেওয়ার,নতুন সুযোগ পেতাম।

বেঁচে থাকার সূত্র, অংক ওলট পালট করে--

বর্তমানটা বদলে দিতাম সবার অগোচরে ।

সততার সে মন্ত্র, মুড়ে অভদ্রতার চাদরে-

লোক দেখিয়ে বিড়ি টানতাম বড় রাস্তার মোড়ে!

নিয়ম করে পড়ালেখা? শিকেয় তুলে রাখতাম!

বখাটে সেই বন্ধুগুলোর পেছন পেছন থাকতাম।



সব দোকানে ধার করতাম বাবা,কাকার নামে-

বান্ধবীকে চিঠি দিতাম সস্তা হলুদ খামে ।

পাশের বাড়ির সেই দিদিটার উষ্ণ ইশারাতে-

সাড়া দেওয়াই উচিত ছিল গভীর কোনো রাতে?!

জীবন গড়ার সনদপত্র, নিজে নিতাম গড়ে-

পরীক্ষাতে প্রশ্নপত্র উড়িয়ে দিতাম ছিঁড়ে !

মাকে আমার জড়িয়ে ধরে বলতাম,''পায়ে ধরি''-

পড়াশুনা করবো না মা! কুলি গীরি করি??



সাহস করে কথাগুলো বলতে পারলে সেদিন-

এখন ঠিকই সুখী হতাম, ভালোই হতো এদিন।

ক্লান্ত আমি পাশ আর ফেলের ভণ্ড পরীক্ষাতে;

টাকা তৈরির সনদপত্র গুঁজে দেবে হাতে।(পাশ করলে!!)

টাকা তৈরির যন্ত্র আমি! বদ্ধ একটা ঘরে ;

দেওয়াল গুলো লাথি মেরে ভাঙতে ইচ্ছে করে।

বৃষ্টির জলে আক্ষেপ যত, ভাবি ধুয়ে ফেলে-

''আবার যদি ঘুমিয়ে যেতাম আমার মায়ের কোলে''।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.