নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার কাক

ডেভিলনয়ন১৩

ভবোঘুরে।

ডেভিলনয়ন১৩ › বিস্তারিত পোস্টঃ

বিস্ফোড়ন

০১ লা জুন, ২০১৪ রাত ১২:৫৭

আগুন এবার জ্বলবেই !

হয় মুঠোয় ঠাসা বারুদে,নয়তো মাথার তালুতে;

অথবা মুখের মাদকাসক্ত লালায়।

শুধু প্রয়োজন সস্তা একটা দুটাকার দেশলাই !

নিমকহারামের শেষ চাই। একটা দেশলাই হবে ভাই?



সারাটা জীবন ক্রোধে, দুঃখে একলাই পথ হেটেছি-

মনেতো পড়েনা কোনোদিন কারো চরিত্র নিয়ে ঘেঁটেছি।

তবু কারা যেন আমার পেছন ছাড়েনা !

ওরা কারা?একটু চুপ কি থাকতে পারেনা?

একলা কেঁদেছি, হেসেছি একলা-একই বালিশের তলে;

ধ্বংস হয়েও সুখে আছি বলে, হয়তো ওদের জ্বলে??

তবে এবার কিন্তু দেব সব রসাতলে।



মাথার ঘামটা কাঁধ, পিঠ বেয়ে-

ছুঁয়েছে পায়ের পাতা।

ঘামছে কলম, পুড়ছে আমার প্রিয় কবিতার খাতা !

সময় হয়েছে হাতুড়ী মারার, মরচে ধরা তালায়।

এবার আগুন জ্বলবেই-

হয় মাথায়, অথবা মুখের মাদকাসক্ত লালায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.