নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার কাক

ডেভিলনয়ন১৩

ভবোঘুরে।

ডেভিলনয়ন১৩ › বিস্তারিত পোস্টঃ

রক্ষক ভক্ষক

০১ লা জুন, ২০১৪ রাত ১:০১

প্রিয়তমা,তোমার শরীর তোমাকে চেনেনা !

শুধু আমাকেই চেনে !

কুড়ি বছর ধরে, যাকে রক্ষা করেছ সন্তর্পণে;

রঙিন পোশাকে জড়িয়েছো-

লক্ষ চোখ যাকে কোনদিন দেখেনি;

সে তোমাকে নয়,আমাকেই চেনে !

আমার স্পর্শে জেগে ওঠে মাঝরাতে, তুমি তখন ঘুমিয়ে।

গুমোট দুর্গন্ধ ঘামে স্নান করে !

মাখন সাদা চামড়া ভিজে ওঠে, আমার বিষাক্ত লালায়।



নরখাদক বৃত্তিকে সে ভয় পায়না;

নিজেকে অনাবৃত করে অবলীলায় !

আমি সেখানে আগুন জ্বালাই! বৃষ্টি ঝরাই-

সে হাসে, উত্তাল হয়ে ওঠে! তুমি তখনও ঘুমিয়ে।

প্রিয়তমা, তোমার শরীর আমাকেই চেনে !

কুড়ি বছর ধরে যাকে আগলে রেখেছ?

আমি এক রাতেই তার অধিপতী !

তুমি রক্ষক-ভক্ষকের পাশাখেলা বোঝনা;

বোকার মত তাকিয়ে আছো।

প্রিয়তমা,তোমার শরীর তোমাকে নয়;আমাকেই চেনে !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.