নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার কাক

ডেভিলনয়ন১৩

ভবোঘুরে।

ডেভিলনয়ন১৩ › বিস্তারিত পোস্টঃ

স্বীকারোক্তি

০২ রা জুন, ২০১৪ রাত ১:৩২

আমি আড়চোখে মেয়ে দেখি!!

সেটা কি খুব দোষের?

নাকি বিরাট একটা কারন,তীব্র জনরোষের।

আমার ভাবনাগুলোও নোংরা-

জীবন ভীষণ এলোমেলো!!!

তাতে আমার কি দোষ; বল??

প্রত্যেক দিন বিড়ি টানি,অকারনই বোধহয়!!!!

জানিনা সুখ মেলে,নাকি দুঃখগুলো রোধ হয়???

ছেলেবেলার ছোট্ট আমি-

অনেক বদলে গেছি।

ভিড়ের ভেতর হারিয়ে গিয়ে,খেলছি কানামাছি।

সবার অনেক আশা,আমায় 'বড়' করে তোলার-

আমার ঘাড়ে বোঝা দিয়ে-নিজের দুঃখ ভোলার!

আশার নেশায় পৃষ্ট হয়ে নিজেই টলোমলো!!!!!

এতে আমার কি দোষ; বল???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.