নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার কাক

ডেভিলনয়ন১৩

ভবোঘুরে।

ডেভিলনয়ন১৩ › বিস্তারিত পোস্টঃ

নরাধম

০২ রা জুন, ২০১৪ রাত ১:৩৭

আমার সন্ধ্যেবেলা সকাল শুরু, সকালবেলা সন্ধ্যা -

যেন রাতের আঁধার গর্ভবতী, দিনের আলো বন্ধ্যা ।

ব্যাস্ততাতে পাথর আমি, একাকীত্বে উড়ি -

হাতের মুঠোয় নাটাই ধরে,আকাশ বানাই ঘুড়ি।

অন্ধকারে কলম আমার প্রসব করে ছন্দ --

দিনের আলোয় হাতড়ে মরি;কলম ?সে-তো অন্ধ ।

রক্তে ভাসে আবর্জনা, ওরাই আমার মিত্র--

হৃদয় ঠাঁসা নোংরামিতে, শরীর অপবিত্র ।

আমি রোদের থেকে লুকোই,খোলা বাতাস গায়ে ফোটে-

যখন অন্ধকারে তাকাই,আমার দুচোখ শিউরে ওঠে।

খুব যন্ত্রণাতে মুচকি হেসে, নিজেকে নিজে বলি--

তুই পশুর চেয়েও অধম, কেন মানুষরূপী হলি??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.