নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার কাক

ডেভিলনয়ন১৩

ভবোঘুরে।

ডেভিলনয়ন১৩ › বিস্তারিত পোস্টঃ

প্রহসন

০৩ রা জুন, ২০১৪ রাত ১:০৫

আমার শহরে অনেক ভদ্রলোকের বাচ্চা থাকে !

তারা রোজ অফিসে, সুন্দরী কর্মচারীদের

উরুতে বসিয়ে নাচায়-

ওদের অসহায় শীৎকারে আমোদ করে,

কালো চশমায় না দেখার ভান করে সততা চিবিয়ে খায় ।



এরপর সন্ধেবেলা পাঁচতারা রেস্তোরার নীল আলোয় চলে-

বিদিশি মদ আর উলঙ্গ বনিতা নৃত্য ।

ওরা চখ-মুখ দিয়ে গেলে, দুহাতে টাকা ওড়ায় !

(*বাল--- পকেটে মোটে ১০০ টাকা*)

তাই দিয়ে চলে কোন স্যাঁতসেঁতে, মেদবহুল নারীদেহের উপর উল্লাস।

ভদ্রলোকের ঠিকানা এখন গলির বেশ্যাপাড়া !



ঘরে ফেরার পথে একজন আত্মভোলা কবির সাথে-

ওর রোজ দেখা হয়।

চিৎকার করে গালি দিয়ে ওঠে ''ছোটলোক'' !

মধ্যরাতে বাড়ি ফেরে ভদ্রলোক সেজে।

অবসন্ন শরীরে আধোঘুমন্ত বউয়ের স্তনে

বিলি কাটতে কাটতে বলে--

''শহরটা লম্পট,যোচ্চোর,নেশাখোরে ভরে গেল'' !

সেই মাতাল কবি তখন ফুটপাতে একজন ভিখিরির সঙ্গে ঘুমোচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.