নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার কাক

ডেভিলনয়ন১৩

ভবোঘুরে।

ডেভিলনয়ন১৩ › বিস্তারিত পোস্টঃ

''DESTRUCTION'

০৩ রা জুন, ২০১৪ রাত ১:১৩

মুমূর্ষ সমাজ, আর কতমাস দীর্ঘশ্বাস ফেলে চালাবি?

একদিন ঠিকই চম্পট মেরে সমাজবাদী তুই পালাবি!!

এই ধ্বংসযজ্ঞে, অলক্ষ্যে কত চরিত্র বল পোড়াবি??

অসামাজিক, আশার ম্যাজিক সংস্কারে শেষে খোঁড়াবি-----

এবার আমাদের সময়।

তোকে ফাঁসি দেব, অসামাজিক ফাঁসে!

অনেক তো চাল চেলেছিস-

সমাজবাদীর মুখোশে !!!



তোকে কবর দেব, হিসেব নেব,দেবনা শুধু অবকাশ;

মোরা উগ্র ভীষণ,অবচেতন! শুনে নে যদি জানতে চাস।

ভাবছিস উপহাস,আর পরিহাস,স্রেফ উপহাস,সবই ভোকাস!

এদিকে উপবাস, লক্ষ উপবাস,হাজার পেটে ক্ষিদের দীর্ঘশ্বাস ।

চোখ বেঁধে নে, কেঁদে নে-

তোর বিক্রি হবে, অকশানে!

তোকে ছিঁড়ে দেব,ছুড়ে দেব

সংস্কারের destruction এ। !!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.