নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার কাক

ডেভিলনয়ন১৩

ভবোঘুরে।

ডেভিলনয়ন১৩ › বিস্তারিত পোস্টঃ

০০শুন্য০০

০৩ রা জুন, ২০১৪ বিকাল ৩:১৫

পাঁচ বছর আগে ভাবতাম চিনে গেছি আমাকে!

নিজেই নিজের পিটে চাপড় মেরে-

অহংকারের ঘোড়ার কাঁধে চড়ে-

উদ্বায়ী সেই বিবেক অস্পৃশ্য;

বিবেচনাবোধ ছিল শুধু ছাইভস্ম !



এখন আমি সর্বহারার দলে,

পাগলপ্রায় এক উড়নচণ্ডী ছেলে!

বিবেক দুগালে চাপড় মেরে ডাকে-

বলে'' কতটুকু জানো তুমি তোমাকে?''

আধোঘুমন্ত, আড়ষ্ট এই দেহ;নিজেকে সত্যি চিনছেনা একদম!

অহংবোধটা কুটিল একটা পোকা,

কুরে খেয়ে গেছে বিবেচনাবোধ,মন।



চুল টেনে ছিঁড়ি, সারাদিন আমি বসে-

অনেক ভেবেছি, পারবোনা আর;থাক।

হঠাৎ দেখি জীবনের অংক কষে-

নিজেকেই নিজে চিনেছি শুন্যভাগ !!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.