নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার কাক

ডেভিলনয়ন১৩

ভবোঘুরে।

ডেভিলনয়ন১৩ › বিস্তারিত পোস্টঃ

PSYCHOPATH with PSYCHOGUITAR

০৩ রা জুন, ২০১৪ বিকাল ৩:৩৫

আমি গান ছাড়া কিছু বুঝি না,

আর সুর ছাড়া কিছু খুঁজি না,

গান লিখে রুটি-রুজি না---

আমি আত্মার ক্ষিদে মেটাই!

এ গান ছুড়ে ফেলে দিতে পারো,

হাতে গিটার তুলবো আবারো,

উন্মাদ গিটার আমারও---

নিজেই নিজের তার পেটায়!!



আমার আঙুলে রক্তের ফোটায়-

ছেড়া আধপাগল দেহটায়--

বুনো শব্দেরা,মানবতা হটায়?

যত psychopathic কথা শেখায়!!!

------------------------------------------------

আমার বামহাতটা কেটে গ্যাছে!গিটার সেখানে এঁটে আছে !!

মস্তিস্ক ছাড়া দেহটা !!!মুড়ে রাখা বিছানায়!!!!

ডান হাতে অজস্র ক্ষত!আত্মবিশ্বাস আহত!!

তবু আত্মসম্মান জাগ্রত!!!ভোগেনা সে দোটানায়!!!!

আমি psychopath, ছুটে চলি-

সামনে পেছনে কানাগলি। আমি একগুঁয়ে বাঙালী--

আমার জেদ আমায় ছোটায়!

--------------------------------------------------

যদি বহুদিন পরে গান শুনে, ভালো লেগে যায় মনেমনে-

স্বীকার করো সামনে,,pls আমার অগোচরে নয় ।

ফাটা রক্তজমা আঙুলে,

গিটারের তার ছিঁড়ে গেলে,

পুরনো গান গেলে ভুলে-

শুনিয়ে দেবে তো আমায়?????

কথা মনে করিয়ে দিও-

ভুল সুর ধরিয়ে দিও--

আমি পেটের ক্ষিদে ভুলে গিয়ে!

psychopath শোনাবোই----

কথা দিল আমি ও গিটার, ভুলে অতীতের অবিচার

হয় একা নয় তোমাদের সাথে, নতুন সূর্য আনাবোই ...।।DDevil।।



বিঃ দ্রঃ- music is universal, so i think any kind of language can be used. কিন্তু বাংলা কবিতার ক্ষেত্রে নয়। শুধু যে ইংরেজি শব্দগুলো প্রচলিত বাংলায় মিশে গ্যাছে, সেগুলো বাদে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.