নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার কাক

ডেভিলনয়ন১৩

ভবোঘুরে।

ডেভিলনয়ন১৩ › বিস্তারিত পোস্টঃ

দূরত্ব

০৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৬

পাহাড় পাহাড় বাড়িগুলোর ভীড়ে,

আমার থেকে তোমায় আড়াল করা।

ইটের ফোকড় দিচ্ছে তবু উঁকি----

নীলচে আকাশ, সবুজ গাছের বেড়া।

হলুদ রঙের দেয়ালগুলোর ভেতোর,

বন্দী তোমার ''ইচ্ছে মত খুশি''----

পাতা ঝরা গাছের মত তুমি;

বলছো কেঁদে '' উড়তে ভালোবাসি''।



দু-এক বিন্দু শিশির তোমায় দেব-

দেব নিরেট বাবুই পাখির বাসা ।

আমার যে নেই ইট,পাথরের বাড়ি-

সম্বল এই একটু ভালোবাসা ।

তোমার আছে বিরাট একটা নদী,

আমার কাছে কয়েক ফোঁটা জল।

''নীলচে আকাশ'', ওটাই আমার বাড়ি;

তোমার শুধু ছাদ খানা সম্বল ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.