নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার কাক

ডেভিলনয়ন১৩

ভবোঘুরে।

ডেভিলনয়ন১৩ › বিস্তারিত পোস্টঃ

জবানবন্দী

০৬ ই জুন, ২০১৪ রাত ২:৩৬

এই উত্তাপ তুমি ধুয়ে দেবে বলে-

কতকাল বৃষ্টি মাখিনি গায়ে ।

অন্ধকার ঘরে, জরাজীর্ণ ব্যাঙয়ের সাথে-

শীতনিদ্রায় কেটেছে অনন্তকাল।

ছায়াকে পাশ কাটিয়ে ক্ষুধার্ত সূর্যের কাছে-

বিবস্ত্র আমাকে দিয়েছি বিসর্জন।

শুধু উত্তাপ তুমি ধুয়ে দেবে বলে-

পায়ে ঠেলেছি হলুদ জোৎস্না,

ঝিরঝিরে বাতাসের অনুরনন-

পেছন ফিরে সরিয়ে দিয়েছি বুক থেকে।

অচেনা ছলনাময়ীর আমন্ত্রন-

আলগোছে ফেলেছি জঞ্জালের ভেতর;

এই হাতে নিজেকেও জাপটে ধরিনি কোনোদিন!

শুধু তোমার স্পর্শের প্রতীক্ষায়।



তারপর একদিন তুমি বিক্রি হয়ে গেলে,

আরেকটা লোমশ বুকের মধ্যে।

তোমাকে হারিয়ে যেতে দেখেছি- স্যাঁতসেঁতে অমানিশায়;

উষ্ণ নিঃশ্বাসে বাতাস ঘেমেছে।

পাঁজর ভেদ করে বৃষ্টির ফোঁটা-

রক্ত হয়ে ঝরেছে আমারই চোখ থেকে।

গভীর রাতে স্খলিত এই হাত--

গলাটিপে হত্যা করেছে আমাকে; সঙ্গে তোমাকেও।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


বাহ ! চমৎকার কবিতা +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.