নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার কাক

ডেভিলনয়ন১৩

ভবোঘুরে।

ডেভিলনয়ন১৩ › বিস্তারিত পোস্টঃ

দ্বিখণ্ডিত অমানুষ

০৬ ই জুন, ২০১৪ রাত ২:৩৮

আমার একটা চোখ তোমায় দ্যাখে

আর অন্য চোখে বিষ মাখে।

আমার এক শরীর তোমার ছোঁয়ায়

আর অন্য শরীর পুড়ছে ধোঁয়ায়.....

আমার রাস্তা চোরাগলি,সব এলোমেলো জাল-

আমি দিবাস্বাপ্নে বিভোর আমার সবসময় অকাল----

আমার এক হাত টানছ তুমি,স্বপ্নের সীমানায়-

আর অন্য হাতে জীবন, ধ্বংসের অপেক্ষায়।



তোমার চোখই আকাশ,আকাশ আমার নেই;

আমি অন্ধকারে মানুষ,থাকি অন্ধকার ঘরেই---

আমার চোখে শহর ঝাপসা,বুকে ঘামের বৃষ্টি-

আমি নিথর তোমায় পেলে,নইলে অনাসৃষ্টি.....

আমার এক হাত টানছ তুমি,স্বপ্নের সীমানায়-

আর অন্য হাতে জীবন, ধ্বংসের অপেক্ষায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.