| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় আশা ছিল কবি হওয়ার-
ছন্দের পিঠে হব সওয়ার ,
ইচ্ছেমত চাবুক চালাবো কলম দিয়ে।
গোঁফ দাড়ি সব না ছেঁটে-
নাকের উপর চশমা এঁটে,
রাস্তা চলি কবি কবি চলন নিয়ে।
কবিতা ছাড়া সবই আছে,
কেতাবী ঢং শ্রাবণ মাসে-
জানলা দিয়ে উঁকি মেরে বৃষ্টি খুঁজি।
চুরি করে লোকের লেখা;
ভাবি এটা আমার দ্যাখা--
ইতিহাসের অমর একটি সৃষ্টি বুঝি!!
নিজের লেখা নিজে ছাপাই,
(পায়ে ধরে) মঞ্চ কাঁপাই-
কবিদের কোন আসরে রক্তচক্ষু চাহি।
কবিতা নেই,তো কি হয়েছে ?
খাতা,কলম সব রয়েছে !!
আমি হলাম অশ্ব ছাড়া অশ্বারোহী।
©somewhere in net ltd.