নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার কাক

ডেভিলনয়ন১৩

ভবোঘুরে।

ডেভিলনয়ন১৩ › বিস্তারিত পোস্টঃ

আহবান

১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

দরজা পেরিয়ে সামনে তাকাও একবার

মুখ তুলে। রক্তের ছোপ মাখা গলিত শিশুর লাশ-

নরখাদকের উল্লাস, কানে গ্রেনেট ফাটায়।

মনুষ্যত্ব হাসে, দরজার ওপাশে;

পায়ে ধরি দরজাটা খুলে ফেলে দাও।

জানলায় কতদিন আকাশ দেখবে আর

বিস্ময়ে? বিস্ফোরিত মায়ের চোখে-

কান্নার জল পুড়ে গেছে বারুদের আক্রোশে।

অগনিত হাত কড়া নাড়ে বিবেকে তোমার,

দরজাটা খোলনা এবার।

শকুনের চোখ নিয়ে বমারু বিমানগুলো ছুটে আসে;

কেউ তার মা নয়,বোন নয়,ভাই নয়।

ভয়ার্ত মুখগুলো মৃত্যুর প্রতিক্ষায়

দিনগোনে;বিশ্বশান্তি একা একা হাসে !

কিছু পিশাচ রক্ত মাখে উল্লাসে;

হেসে কুটি কুটি হয় শুনে অসহায় চিৎকার।

দরজাটা খোলনা এবার।

dedicated to the victims of PALESTINE

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.