| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা কবিতার খুব দরকার,
যার বুকের ভেতর মুক্তির রেশ মাখা।
অগছালো কিছু শব্দের স্তূপে-
গদ্যের মাঝে ছন্দের লেশ আঁকা।
কিছু নিষ্কলঙ্ক ভাবনার যানজট, ধুয়ে দিতে পারে
খুলে দিতে পারে দ্বিধার ধুম্রজাল।
একটা কবিতার খুব দরকার,
যেটা বৃষ্টির মত সাবলীল স্বচ্ছল।
একই রকম জীবনের হাহাকার-
কবিতাই মুছে দেবে তার চিৎকার
অনায়াসে। কায়ক্লেশে বেঁচে থাকা,মুছে দিতে পারে
শিখিয়ে দেবে যে কি করে বাঁচতে হয়।
এমন একটা কবিতার খুব প্রয়োজন,
যার শব্দের মাঝে নেই কোন পরাজয়।(DDevil)
২|
১৫ ই জুলাই, ২০১৪ রাত ১:৩১
ডেভিলনয়ন১৩ বলেছেন: পরীক্ষা ছিল এ জন্য সময় দিতে পারিনি। আবার নিয়মিত হব। দোয়া করবেন
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৪
এম. এ. হায়দার বলেছেন: আরে, আপনি ছিলেন কই? ৬ জুন- এর পর আপনার আর কোন কবিতা দেখি নাই, ভাবছি, লেখাই ছেড়ে দেবেন....
অবিলম্বে
+++++