নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার কাক

ডেভিলনয়ন১৩

ভবোঘুরে।

ডেভিলনয়ন১৩ › বিস্তারিত পোস্টঃ

ওপিট

১৫ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৫

বৃষ্টি আমার মুছে দিল চোখের পাতা।

দমকা বাতাস উড়িয়ে নিল হাতের ছাতা

এক নিমেষে।

পোড়া মাটির মতন দেহ শান্ত এবার;

বৃষ্টি,তুমি ভাসিয়ে দিলে কার কুঁড়েঘর

আষাঢ় মাসে?

বারান্দাতে বৃষ্টির ছাঁট মুঠোয় ধরি-

আমার কাছে বৃষ্টি যেন ইলশে গুঁড়ি!

খুব আয়েশে।

ঐ যে দূরে বৃদ্ধ লোকটা রিকশা টানে

ক্লান্ত দেহে।ওঁর কাছে কি,বৃষ্টি মানে?

ওরা বৃষ্টি ভেজে চোখের পানি উড়িয়ে দিতে;

ঘামে ভেজা শরীরটাকে জুড়িয়ে নিতে

অবকাশে।

বৃষ্টি এলে ভিখিরিদের পেট ভরেনা।

তোমার আমার দুচোখ জুড়োয়-

মুখ ফসকে বেরিয়ে আসে ''সত্যি দারুন!''

কিন্তু যাদের পেট ভরেনি-

ওদের কাছে গ্রীষ্ম,বর্ষা সবই করুন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৯

রাজিব বলেছেন: "বৃষ্টি এলে ভিখিরিদের পেট ভরেনা।
তোমার আমার দুচোখ জুড়োয়-
মুখ ফসকে বেরিয়ে আসে ''সত্যি দারুন!''
কিন্তু যাদের পেট ভরেনি-
ওদের কাছে গ্রীষ্ম,বর্ষা সবই করুন।"
দারুণ কথা বলেছেন। কবিতা প্রথমে ভাল না লাগলেও শেষটা মনে হল সুকান্তের কবিতা পরছি। খুব ভাল লেগেছে। এ ধরনের কবিতা আরও লিখুন সেই কামনা করি।

২| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ২:১৩

ডেভিলনয়ন১৩ বলেছেন: আপনার উৎসাহের জন্য ধন্যবাদ

৩| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ২:৩১

লুৎফুল আহসান বলেছেন: শেষের দিকটা সত্যি ভালো হয়েছে । কথাগুলো সুন্দর । তবে মাত্রার দিকে খেয়াল রাখবেন । পাঁচ নাম্বার লাইন এ মাত্রা বেশি থাকার কারনেই পাঠকের পড়তে অসুবিধা হয়েছে । ধন্যবাদ ।

৪| ১৫ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৪৬

ডেভিলনয়ন১৩ বলেছেন: ধন্যবাদ

৫| ০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

এম. এ. হায়দার বলেছেন: দারুণ কবিতা।


দিনের নির্বাচিত কবিতা হিসেবে সংকলনে সংকলিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.