| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম জমা চোখে রক্ত জমেছে-
নিস্পৃহ মুখ আজ স্তব্ধ,
দুঃসহ আলো ঝলসে দেয় চোখ;
জ্বালা ধরা ফুসফুসে জমাট ধোঁয়ার গন্ধ।
চলো ফিরে যাই ফিরে যাই কোন আদিম ঠিকানায়,
চলো ফিরে যাই ফিরে যাই কোন বর্বর সভ্যতায়।
আমাদের এখানে, খুব সাবধানে
ব্যাভিচার চুষে চুষে রক্ত খায়-
অপসংস্কৃতি, দেয় পরিচিতি
স্বাধীনতা আর কোন সত্তা নয়।
ভালবাসা পিঁষে, গরলতা মিশে
বানিয়েছি শোষণের সিংহাসন-
গভীর মমতায় নোংরা ক্ষমতার মত্ততা মনে আনে আগ্রাসন।
আর মুমূর্ষ সমাজের বীভৎস চিৎকার-
বাতাসের সাথে সাথে মিলিয়ে যায়।
চলো ফিরে যাই ফিরে যাই কোন আদিম ঠিকানায়,
চলো ফিরে যাই ফিরে যাই কোন বর্বর সভ্যতায়।DDevil
২|
০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
এম. এ. হায়দার বলেছেন: দারুণ কবিতা।
দিনের নির্বাচিত কবিতা হিসেবে সংকলনে সংকলিত।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কিছু কথা বলেছেন ।