নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার কাক

ডেভিলনয়ন১৩

ভবোঘুরে।

ডেভিলনয়ন১৩ › বিস্তারিত পোস্টঃ

জীবন্ত ভালবাসা দাও

১৬ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৩০

মৃত আত্মার নিস্ফলা জঠরে,

জন্ম হোক নতুন চেতনার।

মনুষ্যত্ব বিকিয়েছে যারা, অনুর্বর বিবেকের হাতে;

ধুয়ে মুছে যাক সব

ভালবাসার নবনব স্রোতে।

লালসার নীল বিষ যত, একদিন নির্বিষ হবে,

মানবতা জ্ঞান ফিরে পাবে-

এই আশা তোমার আমার।

প্রিয়তমা মুছে নাও প্রেম, হৃদয়ের নির্বোধ আঁধার-

ছিঁড়ে দাও অতি ব্যক্তিগত

নিঃশ্ছিদ্র মায়ার আস্তরন।

বাঁচার নতুন সংগ্রাম, উড়ে যাক পাখির ডানায়;

এই মাটি, সবুজের পাহাড়,একদিন হবে সবাকার-

এই হোক নতুন অঙ্গীকার।

বেখেয়ালি প্রমোদের নেশা,

ছুটে যাবে দীনের আর্তনাদে।

হৃদয়ে উচ্ছিষ্ঠ নিয়ে মহাসুখে যে নরপিশাচ,

ডুবে আছে আত্মকেন্দ্রিকতায়।

ওরাও মানুষ হয়ে উঠুক, সকলের জীবন্ত ভালবাসায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.