| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্তত আকাশ
নষ্ট মানুষ..... প্রতিদিন অারো নষ্ট হচ্ছি......
দরের মারপ্যাচ অনেকটা সময় ধরে কষার পর ঠিক হওয়া রিকশাটায় বসে যখন ষ্টেডিয়ামের বায়তুল মোকাররম মসজিদের পাশের গেটটি পেরিয়ে যাচ্ছি তখনই হঠাৎই রিকশাচালক কাউকে ডেকে উঠলেন ‘’ আশরাফ ভাই, কেমুন আছো ? ‘’ তখনো ঠিক বুঝে উঠতে পারিনি কাকে বললো কথাটা। তখনো বুঝতে পারিনি আমার জন্য এক বিস্ময় অপেক্ষা করে আছে.... একটু পরেই বুঝতে পারলাম... প্রশ্ন শুনে খুব সম্ভবত স্ত্রীর কাঁধে হাত দিয়ে লাঠি হাত এগিয়ে যাওয়া এক অন্ধ ভিক্ষুক বলে উঠল ‘’ ভালো আছি.. তুই ক্যামন আছিস ? ‘’
সাধারন... খুব বেশী সাধারন একটা ঘটনা..... অসাধারন যেটি ছিল সেটি তার ভালো আছি বলার ভঙ্গি... কথায় মাঝে বিশ্বাস আর অনুভূতির গাঢ়ত্ব... হঠাৎই আমার মনে হতে লাগলো লোকটা বোধহয় সত্যি ভালো আছে... কৌতুহল চেপে না রাখতে পেরে রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলাম আপনি ওনাকে কিভাবে চেনেন ? রিকশাওয়ালার জবাব ছিল অনেকটা এমন ‘তাদের দুজনেরই বাড়ি একই এলাকায়... অভাবে পড়ে লোকটি কিছু একটা চুরি করেছিল, সেই অপরাধে আমাদের মতো কিছু অবিকল দেখতে মানুষের মতো প্রাণী তার চোখ দুটি নাটকে দেখতে পাওয়া খেজুর কাটা দিয়ে তুলে নিয়েছে।” জীবনে এতোটা অসুস্থ কখনো বোধ করিনি যতটা এই কথাগুলো শুনে বোধ করলাম...
অদ্ভুতভাবে কানে বাজতে লাগলো অসম্ভব দৃঢ় কন্ঠে বলা “ভালো আছি, তুই ক্যামন আছিস ? ’’
কতকাল কাউকে এতটা বিশ্বাস নিয়ে বলিনি ” ভালো আছি....”
ঐ মানুষটির অবস্থায় থাকলে আজো হয়তো একরাশ ঘৃণা নিয়ে অন্ধকার জীবনে অনন্ত অভিশাপে বেচেঁ থাকতাম.... বেচেঁ থাকাটাই যেখানে চরম সার্থকতা... ভাল থাকার মতো বিলাসীতা করার সময় কোথায় ?
মানুষ হিসাবে কোথায় যাচ্ছি আমরা ? আজ খুব মনে পড়ছে ক্যাম্পাসের সাদা দেয়ালের লেখাটা “ বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্নগুলো বেচো না !”...
আর আমরা আমাদের স্বপ্নগুলো বিক্রি করেই যাচ্ছি...
মানবতার স্বপ্নগুলো বিক্রি করছি স্বার্থের কাছে.... সততার স্বপ্নগুলো বিক্রি হচ্ছে কোন না কোন সুবিধার কাছে... ভালোবাসার স্বপ্নগুলো বিক্রি হচ্ছে আরো সস্তা-সহজলভ্য কোন কিছুর বিনিময়ে....
সব স্বপ্ন আর মানবতার রং হারানো আমাদের ধূসর চোখে কোথায় সেই রঙ্গিন স্বপ্ন দেখার ক্ষমতা ? নিঃসঙ্গ, ক্লান্ত, জীর্ন আমরা প্রতিটি মানুষ বা মানুষ নামক প্রাণী ঘুরে বেড়াই কারো চোখের স্বপ্ন কেড়ে নিতে....
ঐ অন্ধ লোকটি বা তাকে অসীম ভালোবাসায় বয়ে চলা তার স্ত্রীর চোখের দিকে তাকাতে হয়নি বলে আজ নিজেকে বড় ভাগ্যবান মনে হয়......
তাকালে হয়তো দেখতে হতো একরাশ ঘৃনার সাথে ভেঙে টুকরো টুকরো হওয়া একগুচ্ছ রঙ্গিন স্বপ্ন... যে স্বপ্নগুলো আমারই মতো কারো হাতে ধূসর হয়ে গেছে......
আমারো আজ ভীষন ইচ্ছে করছে এই ধূসর খসখসে চোখে একটা, অন্তত একটা রঙ্গিন স্বপ্ন দেখার... একটা মানবিকতাময় পৃথিবীর স্বপ্ন দেখার....
শুধু একবার ঐ অন্ধ লোকটির চোখ বা চোখের কোটর দিয়ে এই পৃথিবীকে দেখতে ইচ্ছে করছে আজ...... দেখতে ইচ্ছে করছে কেমন দেখতে আমরা ? মানুষের মতো ?..
একবার... শুধু একবার সত্যি সত্যি বলতে ইচ্ছে করছে “ ভালো আছি... খুউব ভালো আছি....”
৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৪
অন্তত আকাশ বলেছেন: ধন্যবাদ অাপু...
২|
৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
আশফাক ওশান বলেছেন: শুধু একবার ঐ অন্ধ লোকটির চোখ বা চোখের কোটর দিয়ে এই পৃথিবীকে দেখতে ইচ্ছে করছে আজ...... দেখতে ইচ্ছে করছে কেমন দেখতে আমরা ? মানুষের মতো ?
ভালো লাগলো কথাটা
৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৭
অন্তত আকাশ বলেছেন: ধন্যবাদ... সত্যি এখনো দেখতে ইচ্ছে করে....
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
মাহমুদা রোজি বলেছেন: অনেকদিন পর আপনার লেখাটা পড়ে নিজের ভেতরের আমিটাকে যেন উপলব্ধি করতে পারলাম।