নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতের শূণ্য আকাশ

রাতের শূণ্য আকাশ

পারলে জেনে নিন।

রাতের শূণ্য আকাশ › বিস্তারিত পোস্টঃ

>>>>ঈগল-টিয়া<<<<<<

১৮ ই জুন, ২০১৩ রাত ১১:২২

অনেক দিন আগের কথা। মধুপুর বনের এক মস্ত বড় গাছের ডালে বাস করত এক বিশালকায় ঈগল। আর তার ঠিক পাশের ডালে থাকত টিয়া। অনেক দিন পাশাপাশি থাকতে থাকতে তাদের মধ্যে প্রেম হয়ে যায়। দুজন দুজনকে খুব ভালবাসত। কেউ কাউকে চোখের আড়াল হতে দিত না এক মুহুর্তের জন্যও। টিয়ার খুব প্রিয় খাবার ছিল লাল মরিচ। ঈগল রোজ খাবার আনতে যেত আর আসার সময় টিয়ার জন্য লাল মরিচ নিয়ে আসত। টিয়া তা দেখে খুব খুশি হত। আর লাল

ঠোঁট দুটি নাড়তে নাড়তে ছুটে আসত ঈগলের দিকে আর ঝাপিয়ে পড়ত ঈগলের বুকে। ঈগল সোহাগ করে জড়িয়ে ধরত। তারপর নিজের কাছে বসিয়ে খাইয়ে দিত ঈগলকে। এভাবেই সুখে শান্তিতে চলতে থাকে তাদের জীবন।

কিন্তু এই সুখ তাদের কপালে বেশিদিন টিকে নি। ধীরে ধীরে বিভিন্ন ভাবে ঝগড়ায় জড়িয়ে পড়ে তারা। ঈগল অন্যমনস্ক হয়ে পড়ে। দিন শেষে প্রায়ই টিয়ার জন্য লাল মরিচ আনতে ভুলে যেত। টিয়া মনে মনে কষ্ট পেলেও কখনও মুখ ফুটে কিছু বলত না। শুধু মুখ লুকিয়ে কাঁদত। তেমনই এক দিন ঈগল ঘরে ফিরলে টিয়া তাকে খুব যত্ন করে খাওয়ালো। অনেক গল্প দুজন। গল্প শেষে ঈগলের বুকে ঘুমালো টিয়া। পরদিন সকালে ঈগল যখন চোখ মেলল, তখন সে টিয়াকে আর দেখতে পেল না। আশেপাশে কোথাও গেছে ভেবে সে নিজেও খাবার যোগাড় করতে চলে গেল। কিন্তু সন্ধ্যায় ঘরে ফিরে যখন দেখল টিয়া নেই, তখন তার বুকটা অজানা আশঙ্কায় আশঙ্কিত হয়ে উঠল। ধীরে ধীরে তার কাছে সব স্পষ্ট হয়ে উঠল। বুক ফাটা আর্তনাদ করে উঠল ঈগল। তার পর থেকেই তার নাওয়া-খাওয়া উবে গেল। সারাদিন শুধু টিয়াকে খোঁজে। আর সন্ধ্যায় ফেরার সময় লাল মরিচ নিয়ে ফিরত। কারণ, তার ধারণা ছিল, নীড়ে ফিরে সে টিয়াকে দেখবে, আর টিয়া তার কাছে ছুটে চলে আসবে। কিন্তু নীড়ে ফিরে ঈগলের বুক ভাঙে। এভাবেই কেটে গেল চারটি মাস।

একদিন হঠাৎই দূর আকাশে টিয়া্কে দেখা গেল। সে তার ঈগলকে ছেড়ে থাকতে পারেনি। উড়ে এসেছে তার কাছে। কিন্তু নীড়ে ফিরে ঈগলকে না দেখে বিচলিত হল। ভাবল, হয়ত খাবারের সন্ধানে গেছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও যখন ঈগল ফিরল না, তখন সে নিজেই তাকে খুঁজতে বের হল। চারপাশে ঈগলকে পেল না। হঠাৎই তার চোখ গেল সুউচ্চ মগডালে। ঈগলকে দেখতে পেল সেখানে। ছুটে গেল। কাছে গিয়ে দেথে, মুখ থুবড়ে পড়ে আছে ঈগল। অপলক দৃষ্টি দিগন্তের দিকে। গালে অশ্রুরেখা। আর নিথর দেহের সামনে পড়ে আছে কয়েক টুকরা লাল মরিচ। ঈগলের নিষ্প্রাণ দেহটা বুকে চেপে ধরে ডুকরে কেঁদে উঠল টিয়া। তার আর্তনাদে আকাশ বাতাস কম্পিত হল। ঈগলের দেহটা্কে ওখানেই রেখে উড়াল দিল দূর দিগন্তে। টিয় জানে না তার গন্তব্য কোথায় !!!!!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৬

গ্রীনলাভার বলেছেন: ঈগল-টিয়া প্রেম উপাখ্যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.