| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু সেটার জন্যই তাদের শীর্ষ নেতৃবৃন্দ ও দায়ী ব্যক্তিদের অবশ্যই, অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া একান্তই প্রয়োজন। ন্যায়বিচার ও জুলুমের পুনরাবৃত্তি রোধেই এমনটা নিশ্চিত করা প্রয়োজন।
২। নানান অপকর্মের দায়ে অভিযুক্ত লীগের শীর্ষ ও অন্যান্য নেতৃত্বের শাস্তিদানের পক্ষে থাকলেও দল হিসেবে লীগকে নিষিদ্ধ রাখার পক্ষে আমি নই। ধীরে ধীরে লীগের রাজনৈতিক কাজকর্ম নরমালাইজ করার এবং সামনের নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে দেওয়ার পক্ষে আমি। কেননা, দেশের লংটার্ম রাজনীতির হিসাব করলে 'পরিশুদ্ধ' লীগের উপস্থিতির প্রয়োজন রয়েছে বলেই মনে করি।
৩। লীগের উচিত তাদের ব্যর্থ ও ক*লুষিত শীর্ষ নেতৃবৃন্দকে খারিজ করে, বাদ দিয়ে নতুন নেতৃত্বের হাতে দলের শীর্ষ নেতৃত্ব তুলে দেওয়া...সেটা এমনকি যদি সজিব ওয়াজেদ জয়, সাবের, আইভি, বা যে কারো মাধ্যমে হলেও হতে পারে...এতে তাদের প্রতি দেশের বিপুল অংশের মানুষের সমর্থন বাড়বে বৈ কমবে না। হাসিনা, কাদেরসহ লীগের বর্তমান শীর্ষ নেতৃত্বেরও সেটা বুঝতে হবে। স্বয়ং শেখ হাসিনাকেই নতুন শীর্ষ নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দিয়ে লীগের ভবিষ্যতকে সুগম করতে হবে। গোঁ ধরে পদ আঁকড়ে থাকা কোনো কাজের কথা হবে না দীর্ঘমেয়াদে দলের অস্তিত্বের কথা চিন্তা করলে। নতুন ও পরিশুদ্ধ নেতৃত্বের হাতেই লীগের দায়িত্ব তুলে দিলেই কেবল তাদের রাজনীতিকে নরমালাইজ ও নির্বাকচনে অংশ নিতে দেওয়ার কাজটা করতে দেওয়া সহজ হবে খোদ বিএনপি সরকারেরও।
(*এই তিনটি পয়েন্টে কারো কোনো দ্বিমত/ভিন্নমত থাকলে জানিয়েন)
০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:২৪
শেহজাদ আমান বলেছেন: জ্বি, মাঠ ও রাজপথের রাজনীতি আমি অনেক করেছি। আমি বিখ্যাত কেউ না, তবে বিখ্যাত অনেকেই আমাকে চেনে। সঙ্গত কারণেই নিজের বিস্তারিত পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করছি না।
আর, আপনারা মাঠের রাজনীতি বোঝারা গত পঞ্চাশ বছরে কী করতে পেরেছেন? লীগ তো এখন মাঠেই জায়গা পায় না? গণঅভ্যূত্থানে বিতাড়িত সমূলে! মাঠের রাজনীতি আপনারা বিন্দুমাত্র সঠিকভাবে বুঝলে এমন পরিণত আপনাদের বরণ করতে হতো না। রাজনীতি অনেক ব্রডার সেক্টর। মাঠের রাজনীতি ছাড়াও স্ট্র্যাটেজি, পলিসি, ইন্টেলেকচুয়াল পারফরম্যান্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স, পলিটিক্যাল গেম ও নেগোসিয়েশন, অনেক অনেক জিনিস এখানে কাজ করে। মাঠের রাজনীতি বুঝনেওয়াদের থেকে অনেক অনেক উপরের লেভেলের জিনিস এই রাজনীতি ভাই!
২|
০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩৫
ইমরান আশফাক বলেছেন: আর কতটা খারাপ হলে এই দলটিকে নিষিদ্ধ করা উচিৎ হবে বলে আপনি মনে করেন? আপনি তথাকতিত গনতন্ত্রের স্বার্থে তাদেরকে মূলধারার রাজনীতিতে ফেরাতে চান? অবশ্য তথাকতিত গনতন্ত্রের ত্রুটিগুলি যেভাবে একের পর এক আত্নপ্রকাশ করছে তাতে করে অন্য অনেকের মত আমারও এই গনতন্ত্রের উপর আস্থা প্রায় হারিয়ে ফেলেছি। এই ধারার রাজনীতি চলতে থাকলে আমাদেরকে কয়েক বৎসর পরপর একই গান আবারও গাইতে হবে।
০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৪৪
শেহজাদ আমান বলেছেন: সমস্যা হচ্ছে, লীগের আমলে যা যা করা হয়েছে বিএনপি-জামাতের প্রতি, এখন অনেকটাই যদি তেমন করা হয় লীগের লোকজনের প্রতি, তখন কিন্তু অচিরেই দেশের জনগণ লীগ-বিএনপির ভিতর কোনো পার্থক্য খুঁজে পাবে না। তবে হ্যাঁ, আপনার কথাও ঠিক...লীগের ভিতরে অবশ্যই অনুশোচনা থাকা দরকার, নিজেদের অপকর্ম ও ব্যর্থতাকে স্বীকার করে এর শীর্ষ ও অন্যান্য টায়ারের কলুষিত নেতৃত্বকে বাদ দিয়ে তাদের নতুনভাবে সব শুরু করা দরকার। সেজন্যই তো আমি বলেছিঃ লীগের উচিত তাদের ব্যর্থ ও ক*লুষিত শীর্ষ নেতৃবৃন্দকে খারিজ করে, বাদ দিয়ে নতুন নেতৃত্বের হাতে দলের শীর্ষ নেতৃত্ব তুলে দেওয়া...সেটা এমনকি যদি সজিব ওয়াজেদ জয়, সাবের, আইভি, বা যে কারো মাধ্যমে হলেও হতে পারে...এতে তাদের প্রতি দেশের বিপুল অংশের মানুষের সমর্থন বাড়বে বৈ কমবে না। হাসিনা, কাদেরসহ লীগের বর্তমান শীর্ষ নেতৃত্বেরও সেটা বুঝোতে হবে। স্বয়ং শেখ হাসিনাকেই নতুন শীর্ষ নেতৃত্বের আহতে দায়িত্ব তুলে দিয়ে লীগের ভবিষ্যতকে সুগম করতে হবে। গোঁ ধরে পদ আঁকড়ে থাকা কোনো কাজের কথা হবে না দীর্ঘমেয়াদে দলের অস্তিত্বের কথা চিন্তা করলে। নতুন ও পরিশুদ্ধ নেতৃত্বের হাতেই লীগের দায়িত্ব তুলে দিলেই কেবল তাদের রাজনীতিকে নরমালাইজ ও নির্বাচনে অংশ নিতে দেওয়ার কাজটা করতে দেওয়া সহজ হবে খোদ বিএনপি সরকারেরও।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:৫৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নতুন ও পরিশুদ্ধ নেতৃত্বের হাতেই লীগের দায়িত্ব তুলে দিলেই
কেবল তাদের রাজনীতিকে নরমালাইজ ও নির্বাকচনে অংশ নিতে
দেওয়ার কাজটা করতে দেওয়া সহজ হবে খোদ বিএনপি সরকারেরও।
...............................................................................................
আপনি নিজে কখনো রাজনীতির মাঠে নেমেছেন কি ?
তত্ব কথা অনেক বলা যায়, কিন্ত মাঠের বাস্তবতা অনেক কঠিন ।
রাজনীতির মাঠ এখন চরম অনিয়ম ও ফাউল প্লে হচ্ছে, কিছু একটা মনমত না
হলে মব করার হুমকি দিচ্ছে, আইনের অপশাসন চলছে, যে কাউকে
আটক ও নির্যাতন করতে হলে লীগ বলে ফাঁসায়ে দিচ্ছে ।
তুরাগ নদীতে যেসব লাশ পাওয়া গেছে তার সঠিক হিসাব কি জানেন ?
নব্যরা ১০ মিনিট ও মাঠে টিকতে পারবেনা ।
অবশ্যই যারা দূর্ণীতিবাজ তারা দূরে থাকুক, নূতন ও পুরাতন যোগ্য নেতৃত্বর সমন্বয়
আবশ্যক এই সময়টা অতিক্রান্ত করার জন্য ।