নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Sadia

hello....

Sadia › বিস্তারিত পোস্টঃ

মায়ের জন্য ভালোবাসা ......

১১ ই মে, ২০১৪ দুপুর ১:২১

আজ বিশ্ব মা দিবস। মা দিবসে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে মায়ের মমতা, ত্যাগ ও মর্যাদা স্মরণ করা হয়।



মায়ের জন্য ভালোবাসা এবং সম্মান প্রতিদিন। তারপরও সারা বিশ্বের মানুষ মাকে সম্মান জানানোর জন্য বিশেষ একটি দিনকে পালন করে থাকে।



সাধারণত এপ্রিল মাসের দ্বিতীয় রোববার এই দিনটি পালন করা হয়। আমাদের দেশে এর আগে ব্যাপকভাবে দিবসটি পালিত না হলেও গণমাধ্যমে প্রচারের কল্যাণে বিগত কয়েক বছর ধরে বিশ্বের অন্য দেশগুলোর মতো দিবসটি পালনের রেওয়াজ শুরু হয়েছে।



মা দিবস হলো মায়ের সন্মানের প্রতি অনুগত্য প্রকাশের জন্য বছরের একটি বিশেষ দিন। যুগ যুগ ধরে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই উদযাপিত হয়ে আসছে এ দিবস।



এই দিনটি মূলত বিশ্বের অনেক দেশে বিভিন্ন দিনে আলাদাভাবে উদযাপন করা হয়ে থাকে। সারাবিশ্বের প্রায় প্রতিটি দেশেই মার্চ, এপ্রিল বা মে মাসেই বিশ্ব মা দিবস পালন করা হয়।



মা হচ্ছে এমন একটি শব্দ, যে শব্দটি এক স্বর্গীয় পুণ্যতায় হৃদয়-মনকে অমিয় সুধায় প্লাবিত করে। মায়ের চেয়ে পৃথিবীতে আপন কেহ নাই। ত্রিভুবনের সবচেয়ে মধুরতম শব্দ মা। কবির ভাষায়, ‘মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেন ভাই/ ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই।’



মা দিবসের প্রবক্তা আনা জার্ভিস দিবসটির বাণিজ্যিকীকরণের বিরোধিতা করে বলেছিলেন, 'মাকে কার্ড দিয়ে শুভেচ্ছা জানানোর অর্থ হলো, তাকে দুই কলম লেখার সময় হয় না। চকলেট উপহার দেওয়ার অর্থ হলো, তা নিজেই খেয়ে ফেলা।'



। শীর্ষেন্দুর পার্থিব উপন্যাসে মা কে নিয়ে একটা লেখা পড়েছিলাম - মানুষ যখন ভয় পায়, যখন বিপদে পড়ে, যখন মনে হয় একা , তখন ভয়ার্ত শিশুর মত মা'কেই আকড়ে ধরে। " আসলেই মা'র প্রতি অনুভূতিই এমন । মা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। মা.................... তুমি না থাকলে, আজকের আমি আর আমি হতাম না ।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৪ দুপুর ১:৪৪

মোহাম্মদ তুহিন১৫ বলেছেন: আজ বিশ্ব মা দিবস - কিন্তু এখন পর্যন্ত আমি আমার মায়ের সাথে কথা বলতে পারিনি :(( :((

২| ১১ ই মে, ২০১৪ দুপুর ১:৪৬

অণুষ বলেছেন: মা দিবসের প্রতিজ্ঞাঃ আসুন মা কে খুশি করার জন্য দিনে অন্তত একটি ভালো কাজ করি।

ফেসবুকের এই ইভেন্টে জয়েন করার অনুরোধ রইলো।

৩| ১১ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৪

এহসান সাবির বলেছেন: বিশ্বের সকল মায়ের প্রতি শ্রদ্ধা।

৪| ১১ ই মে, ২০১৪ রাত ১০:২২

ইউসুফ জাহিদ বলেছেন: আমি আমার মামনিকে হারিয়েছি আজ থেকে এক যুগ আগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.