নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভিন্ন দৃষ্টি

ভিন্ন দৃষ্টি

ভিন্ন দৃষ্টি

ভিন্ন দৃষ্টি

ভিন্ন দৃষ্টি › বিস্তারিত পোস্টঃ

আপনারা যে যাই বলুন না কেনো, সাভার ট্রাজেডির সম্পূর্ন দায় বিরোধী দলকেই নিতে হবে। কারন:

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯

আপনারা যে যাই বলুন না কেনো, সাভার ট্রাজেডির সম্পূর্ন দায় বিরোধী দলকেই নিতে হবে। কারন:



১) দূর্ঘটনার কিছু আগে মৌলবাদি ও বিনপির কিছু লোক ভবনের স্তম্ভ ধরে নারাচারা করেছিলো। এটি ভবন ধ্বসের একটি গুরুত্বপূর্ন কারন। (বেশি নারাচারা করলে সব জিনিসই উগরাইয়া দেয়। এইটাও দিছে)। সুতরাং এ দায় বিরোধী দল এড়াতে পারে না ।



২) ”ভবন নির্মানে যথাযথ নিয়ম পালন হয়নি”, এই বিষয়টি প্রাশাসনে লোকবলের অভাবে নজর এড়িয়ে গেছে যা একটি স্বাভাবিক ঘটনা। কিন্তু দেশের বিভিন্ন বিষয়ে ও জনস্বার্থ রক্ষায় এ জাতীয় ব্যাপারগুলো দেখভাল করার দ্বায়ীত্ব বিরোধী দলেরও। সুতরাং এ দায় তারা এড়াতে পারে না।



৩) হরতালের কারনে রাস্তায় যানবাহন চলাচল না হওয়ায় রাস্তা অনেকটাই ফাঁকা ছিলো। ফলে কর্মিরা নির্ধারিত সময়ের মধ্যেই বা পূর্বেই কর্মস্থলে পৌঁছাতে পেরেছিলেন। হরতাল না থাকলে যানজটে পরে তাদের কর্মস্থলে পৌছাতে বিলম্ব হতো এবং ভবন ধ্বসের সাথে টাইমিং মিস্ ম্যাচের কারনে তারা বিরধী দলীয় হত্যাযজ্ঞ থেকে রেহাই পেতো। সুতরাং এ দায় বিরধী দল এড়াতে পারে না।



৪) উপস্থিত কর্মিগন সেদিন কাজে যোগ দিতে চাননি। কিন্তু হরতালকারীদের ভয়ে তারা ভবনে উঠতে বাধ্য হন। সুতরাং এ দায় বিরোধী দল এড়াতে পারে না।



৫) ভবনে অবস্থিত গার্মেন্টস্ এর পিএম ও ম্যানেজারেরা বিএনপি পন্থি হওয়ায় নাশকতার উদ্দেশ্যে তারা কর্মিদের ভাবনে উঠতে বাধ্য করেছিলো। যদিও দূর্ভাগ্যবশত পিএম ও ম্যানেজারেরা সময়মত বেরহতে না পারায় তারাও নিহত হয়েছেন। সুতরাং এ দায় বিরোধী দল এড়াতে পারে না।



৬) বিরোধী দলের হরতালের কারনে ভাবন ধ্বসের সাথে সাথেই উদ্ধার কাজ শুরু করা যায়নি। যদি সাথে সাথেই উদ্ধার কাজ শুরু করা যেতো তাহলে প্রথম এক বা দুই ঘন্টার মধ্যেই সরকারি সংস্থা স্থানীয় দেশপ্রেমি আ্ওয়ামীলিগ কর্মিদের সহায়তায় সকল আহত ও সামান্য কয়জন নিহতদের বের করা সম্ভব হতো। সুতরাং এ দায় বিরধী দল এড়াতে পারে না।



৭) হঠাৎ করে মাঝ দুপুরে লোক দেখানো হরতাল তুলে দেয়ার ঘোষনায় প্রচুর সংখ্যক যানবাহন ও বিরোধী দলীয় সমর্থকেরা হঠাৎ রাস্তায় বেরিয়ে আসায় যানজটের সৃষ্টি হয়, ফলে উদ্ধারকারী সংস্থা সহ সহায়তাকারীগন যথাসময়ে অকুতস্থলে পৌঁছাতে পারেননি। ফলে....। .সুতরাং এ দায় বিরোধী দল এড়াতে পারে না।



আরও বেশ কিছু কারনে বিরোধী দল বিএনপি এই সাভার ট্রাজেডির দায় এড়াতে পারে না, সেগুলো এই মূহুর্তে মনে পড়ছে না। তবে একটু ইনভেষ্টিগেশন করলেই আরও যা যা বের হতে পারে:



১) ভবনটি নির্মানে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানটির মালিক বিএনপি পন্থি। ফলে তিনি ইচ্ছাকৃত ভাবে নাশকতা ও সরকারের ইমেজ নষ্ট করার উদ্দেশ্যে ভবনটি এমন দূর্বল করে তৈরী করেছেন যাতে ভবনটি ধ্বসে যায়।



২) ভবনটির মালিক দেশপ্রেমী আওয়ামীলিগের নেতা ও ভবনটির নকশা অনুমোদনকারী সংস্থাটির অনুমোদনের দ্বায়ীত্বে থাকা ব্যক্তিটি দূর্নীতিবাজ ও বিএনটি পন্থী হওয়ায় তিনি ইচ্ছাকৃত ভাবে শত্রুতা বশত নিয়মবহিভূত ভাবে অনুমোদন দিয়েছেন যাতে ভবনটি ধ্বসে যায় ও নির্বাচনের আগে আওয়ামীলিগের ভোট নষ্ট হয়।



৩) ভবনটি নির্মানের সময় ব্যবহৃত সিমেন্ট ও রড যে প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়েছিলো তার মালিকগনও দূনীতিবাজ, সার্থান্বেষি এনপি পন্থি। ফলে তারা দূর্বল কাচাঁমাল সরবরাহ করায় ভবনটি ভেঙ্গে পরে।



সরকারের ক্রিয়েটিভ থিংক ট্যাংকরা গবেষনা পূর্বক সম্ভাব্য আরও অনেক কারন বের হতেপারে বলে আমার দৃঢ় বিশ্বাস...।



এবার বলুন দেখি ভবিষ্যতে আমার স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সম্ভাবনা কতটুকু???

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩

জনী_দা _ফাজিল বলেছেন: বেশি নারাচারা করলে সব জিনিসই উগরাইয়া দেয়। এইটাও দিছে

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩

মৃদুল মিয়া বলেছেন: আমরা যারা পারি যেভাবে পারি আসুন সবাই এই হতভাগ্য মানুষগুলির পাশে দাঁড়াই।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩

পথহারা সৈকত বলেছেন: 100%

৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৭

সাহাদাত উদরাজী বলেছেন: ১০০%

৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৭

মন যাযাবর বলেছেন: আপনি একমাত্র মখা আলমগীরের যোগ্য উত্তরসূরী।

৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯

টাইম কম বলেছেন: মন যাযাবর বলেছেন: আপনি একমাত্র মখা আলমগীরের যোগ্য উত্তরসূরী।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১

মাইন রানা বলেছেন: ফাইজলামি বাদ দিয়ে ভাল কিছু করতে পারলে করেন

৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০২

পূরান পাগল বলেছেন: আমি জানি সরাষ্ট্রমন্ত্রী,প্রধানমন্ত্রী অনেক দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে তবুও এই সময়ে আপনার এমন ধরনের পোস্ট সমর্থন করিনা।

৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪

জহির উদদীন বলেছেন:

১০| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬

স্পাইসিস্পাই001 বলেছেন: পারলে অসহায় দের পাশে দাড়ান ...... কাদাছুড়াছুড়ি বা রাজনীতিবিদদের কথায় মজা নেওয়া বাদ দেন .... এখন এসবের সময় নয়....

ধন্যবাদ .... ভাল থাকবেন..

১১| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

ভিন্ন দৃষ্টি বলেছেন:

সবার মন্তব্যের জন্য ধন্যবাদ।

বিশেষত ধন্যবাদ @মাইন রানা @ পূরান পাগল @স্পাইসিস্পাই001:

কিন্তু ভাই আমি যে সিদ্ধান্ত নিয়েছি আমি আর কাঁদবো না। শুধু গতকাল নয়, বরং কতকাল ধরেই শুধু কষ্ট পেয়েই চলেছি, শুধু কেঁদেই চলেছি আর চতুর্দিকে সার্কাস দেখেই চলেছি। এবার আমি নিজের চতুর্দিকে এক পরাবাস্তব আনন্দময় জগৎ তৈরী করেছি যেখানে শুধু থাকবে মজা আর মজা।

১২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১১

মামুনুর রহমান খাঁন বলেছেন: @মাইন রানা @পূরান পাগল এই লেখা আপনাদের কাছে ফাইজলামি মনে হয়? এতবড় একটা দূর্যোগ ঘটে যাওয়ার পর আমাদের দেশের কর্তা-ব্যক্তিরা যখন কান্ডজ্ঞানহীন মন্তব্য করেন তখন সেটা কি খুব যৌক্তিক মনে হয় আপনাদের কাছে?

শ্রমিকদের যারা মানুষ হিসেবে গণ্য করে না কেবল তাদের পক্ষেই এমন সময় এমন হাস্যরস করা সম্ভব, মানুষের জীবনের সাথে ঠাট্টা-মশকরা করা সম্ভব।

ভালকিছু করার পরামর্শ দিচ্ছেন? কোনটা ভাল আর কোনটা খারাপ তার সঠিক সংজ্ঞা কি এ দেশে কেউ দিতে পারবেন?

যে দেশে পদ্মা সেতুর সবচে' বড় দূর্নীতিকারী হয়ে যান সবচে' বড় দেশপ্রেমিক (সার্টিফিকেট সহ) আর ড. মোহাম্মদ ইউনুস হয়ে যান রাজাকার সেই দেশে আর যাই করেন কাউকে কিছু করার পরামর্শ অন্ততঃ দিয়েন না প্লীজ!

১৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৯

ভিন্ন দৃষ্টি বলেছেন:

মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক মনের কথা গুলো বলার জন্য।

বাই দা ওয়ে, টিভির স্ক্রিনে খেয়াল করেছেন? ওরা স্কোর কার্ড ঝুলিয়েছে। সাভারের মৃত্যুর স্কোর কার্ড। হা হা হা..... বেশ বেশ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.