| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক টুকরো চাঁদ নিয়ে খেলা করি
সন্ধ্যা থেকে সূর্যোদয় পর্যন্ত
অল্প স্বল্প গল্প করি
সুখ, দুঃখ আর কষ্টের বৃত্তান্ত।
দিনে দিনে বেড়ে ওঠা
পূর্ণ যৌবনা চাঁদকে ডাকি
চন্দ্র-চাঁদনী, চাঁদ বুড়ি নামে
আর তার বুকে স্বপ্ন আঁকি।
সন্ধ্যায় যখন সে উঁকি দেয়
প্রাণে দোলা লাগে,
শেষরাতের বিদায়ে
প্রাণে ভয় জাগে...
কাল কি আবার দেখা হবে
গল্প জমবে আগের মতো
নাকি অপেক্ষায়, অপেক্ষায়
আমি হবো আহত...
৩০.১১.১৩ রাত ২.২৫
©somewhere in net ltd.