নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুরমা পাড়ের চিঠি

দিপু সিদ্দিকী

পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই...

দিপু সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

টুকরো চিন্তা

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৩

হাঁটতে গিয়ে হোঁচট খাওয়াটা অভ্যাসে পরিণত হয়েছে
নিয়তিটা এমনই, সব পরচর্চায় ডুবে গেছে,
চোখের সামনে সাত দেখলেও সতেরো ভাবছি!

সময়ের প্রয়োজনে সকলের অতি ব্যস্ততা
প্রাপ্তির সহজলভ্যতা
সাত, সতেরোর পার্থক্য বেমালুম ভুলে যাচ্ছি।

আগুনের পাশে মোম রেখেও ভাবছি, গলবে না
একের পর এক মদের পেগ শেষ করলাম
হেলে পড়ে যাচ্ছি, কই মাতাল হইনি তো?

ও বাড়ির বড় ছেলে বিসিএস করে অফিসার
বড় মাইনে, সাথে উপরি! আহ
হিংসেয় জ্বলছি, তাও চাকুরী নেইনি তো!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: সবাই ভালো থাকুক।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৩

দিপু সিদ্দিকী বলেছেন: অফূরন্ত ভালোবাসা

২| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০

শাহারিয়ার ইমন বলেছেন: ভাল চিন্তা । চালিয়ে যান

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

দিপু সিদ্দিকী বলেছেন: সাথে থাকুন। সাথে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.