| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি ভাবছিস! বলবি না তো
চললাম, বছর ঘুরলে ফের দেখা হবে।
ভাবনাটাই খেলো, কি করেছিস এতো ভেবে
না নিজের ভাগ্য বদলালি, না প্রেমে সফলতা।
জীবনে ভাবনাটা, কাজের না...
শুধু পেছনে ঠেলে রাখে
সব বাদ দিয়ে কাজে নেমে পড়লে
বিজয় আসবে, সাথে সফলতা।
জীবনের সরলাঙ্কের হিসেব খুবই সহজ
যোগ-বিয়োগ কিংবা গুণ-ভাগ
শেষ পৃষ্ঠায় গিয়ে সব মিলে না
কিংবা মেলাতে নেই।
পরীক্ষায় ৯৯ পাওয়া আর জীবনের ৯৯ এক নয়
প্রাপ্তিযোগ সাথে বিয়োগ না থাকলে
পানসে জীবনে, তৃপ্তি থাকে না।
একটু মান অভিমান আর ভালো থাকার প্রত্যয়
সোনালী ভোরের হাতছানি দেয়
সাথে দিগন্তে বিলীন সুখও ধরা দেয়।
চলিরে... 
২|
০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৩
চাঙ্কু বলেছেন: পরীক্ষায় ৯৯ পাওয়া আর জীবনের ৯৯ এক নয় - সেটাই!!
৩|
০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২১
নজসু বলেছেন:
এরই নাম জীবন।
এভাবেই জীবন অতিবাহিত হয়।
৪|
০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮
হাবিব বলেছেন: সুন্দর লিখেছেন
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩
রাজীব নুর বলেছেন: বেশ।