| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার
ব্লগটাকে অনলাইনে সারা বিশ্বের
মানুষের কাছে পৌঁছে দেয়ার প্রধান
ও অন্যতম মাধ্যম হচ্ছে সার্চ ইঞ্জিন। আর
এই ব্লগটাকে সার্চ
ইঞ্জিনে ভালো পজিশনে আনার
যাবতীয় কাজই হচ্ছে সার্চ ইঞ্জিন
অপটিমাইজেশন । আপনার ব্লগটার লিংক
গুলো যদি ঠিক মতো ইনডেক্স ই না হয়
তবে SEP এ ভালো অবস্থান
থাকা তো অনেক দূরের কথা।
আর সার্চ ইঞ্জিন গুলোতে দ্রুত ইনডেক্স
সাইট করতে ওয়েবমাস্টার অনেক
সহায়ক। যার মাধ্যমে আপনি আপনার
সাইটের সাইটম্যাপ সাবমিট
করতে পারবেন। অনেকেই বলে থাকেন
যে ওয়েবমাস্টার
একটা পোলাপাইনা কাজ, কিন্তু
একটা কথা ভুলে গেলে চলবে না যে সার্চ
ইঞ্জিন অপটিমাইজেশনে সাইটম্যাপ
অনেক বড় একটা ফ্যাক্টর। আর সেটাই
যদি না হত তবে গুগল, ইয়াহু আর বিং এর
মতো সার্চ ইঞ্জিন রা ওয়েবমাস্টার
টুলস সুবিধা দিত না।
যাই হোক আজ আমরা গুগল ওয়েবমাস্টার
নিয়ে আলোচনা করবো।
এখানে থাকবে স্ক্রিনশট সহ
কিভাবে ওয়েবমাস্টারে ব্লগস্পট ব্লগ
এড করতে হবে এবং সাইট ম্যাপ যুক্ত
করতে হবে। এখান থেকে দেখে নিন
কিভাবে বিং ওয়েবমাস্টারে এবং
ইয়াহু ওয়েবমাস্টারে সাইট বা ব্লগের
url সহ সাইট ম্যাপ সাবমিট করতে হয়। চলুন
শুরু করা যাক গুগল ওয়েবমাস্টার
টিউটোরিয়াল…
১। প্রথমে গুগল ওয়েবমাস্টার সেন্ট্রাল
এ যান এবং ক্লিক করুন “Sign In to
Webmaster Tools ”. এখন আপনাকে আপনার
জিমেইল আইডি দিয়ে সাইন ইন
করতে হবে, সাইন ইন করুন।
২। আপনি গুগল ওয়েবমাস্টারে প্রবেশ
করলেন এখন নিচের দিকে “Add Site”
নামে অপশন আসবে, এখানে ক্লিক করুন।
৩। নিচের ছবির মতো বক্সে আপানার
সাইটের URL টা বসিয়ে ” Submit”
অপশনে ক্লিক করুন। বেস আপানর সইট
বা ব্লগ গুগল এ এড হয়ে গেলে।
৪। এখন আপনার সাইটের Authentication
বা মালিকানা প্রমাণের জন্য
একটা পেজ আসবে যেখানে আপনি
ইয়াহু এবং বিং ওয়েবমাস্টার এর মতই
ফাইল আপলোড এবং Meta Tag
দিয়ে Ownership Verify করতে পারবেন।
৫। আমরা যেহেতু ব্লগস্পট ব্লগের জন্য
ওয়েবমাস্টার ব্যবহার করছি তাই
আমরা Meta Tag টাকে চয়েজ করবো। আর
সেজন্য ছবিতে মার্ক করা Alternative
Methods এ ক্লিক করবো।
৬। এখন Alternative Methods
গুলো চলে আসবে, এখান
থেকে আমরা Add a meta tag অপশন
টা ক্লিক করবো। Blogger
কখনো আপনাকে ফাইল আপলোড করার
সুবিধা দেয় না, আর তাই আপনাকে Meta
Tag chose করতে হবে, এমন কি অন্যান্য
কেত্রেও আপনি Meta Tag দিয়েই Verify
করতে পারবেন।
Meta Tag সহ একটা পপ আপ পেজ ওপেন
হবে আর Meta Tag কপি করে আর
একটা ট্যাব এ আমাদের ব্লগস্পট ওপেন
করবো।
৭। এখন আপনার ব্লগস্পট এর Dashboard
থেকে আপনার Desired Blog (যে ব্লগের
ওয়েবমাস্টার করতে চাচ্ছেন ) এর
Design / Layout এ যান। এখন ইডিট Edit Html এ
ক্লিক করুন।
৮। আপনি আপনার Blog এর coding section
দেখতে পাবেন। গুগল ওয়েবমাস্টার
থেকে কপি করা Meta tag টা প্রথম Head
এর পর paste করে দিন এবং Save Template এ
ক্লিক করুন। নিচের ছবির মতোন..
৯। গুগল ওয়েবমাস্টারে ফিরে এসে ”
Verify ” এ ক্লিক করুন নিচের ছবির মতন।
১০। ঠিক মতো Verify
করা হলে সরাসরি আপনার ঐ সাইটের
ডেসবোর্ড চলে আসবে। এখন আমাদের
কে সাইটম্যাপ সাবমিট করতে হবে।
(সাইট ম্যাপ সম্পর্কে বিস্তারিত
আলোচনা পরবর্তি পোষ্টে করা হবে)
ডেসবোর্ড এর নিচের ডান দিকে সাইট
ম্যাপ অপশন আছে ওখানে “Add Sitemap”
ক্লিক করুন।
১১। আপনার সাইটের সাইটম্যাপ
হিসাবে rss.xml অথবা atom.xml
টা বসিয়ে দিন, নিচের ছবির মতন। এর
পর Submit Sitemap এ ক্লিক করুন। ব্যাস
হয়ে গেলে।
এখানে আপনি ইচ্ছা করলে একের অধিক
সাইট ম্যাপ ব্যবহার করতে পারবেন ।
এই হচ্ছে গুগল ওয়েবমাস্টারে আপনার
ব্লগ সাবমিট। কিছু সময়ের মধ্যেই গুগল
আপনার সাইটের লিংক
গুলোকে ইনডেক্স করে নিবে।
যদি উপরের লেখার কোথাও
বুঝতে অসুবিধা হয় তবে কমেন্ট
করে জানাবেন। ধন্যবাদ সময় করে পোস্ট
টা পড়ার জন্য। ভালো net![]()
©somewhere in net ltd.