| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক:অভ্রনীল কোকড়ানো চুলের সেই মেয়েটা একসময়
আমারই ছিলো।আমার হাতের স্পর্শের উষ্ণতায়
সে খুজে পেতো পরম শান্তি।
একটা মানুষকে যতটা ভালোবাসা যায়
তার সমস্তটা দিয়ে সে ভালোবেসেছিলো আমায়।
নাহ! এক ফোটাও মিথ্যে বলছিনা।
আমি জানি সেই পাগলিটার
কাছে পৃথিবী ছিলো দু'টা।
একটাতে সে বসবাস করে অন্যান্য সবার
সাথে, আর অন্যটা শুধুই তার দখলে। সেই
পৃথিবীতে সে কেবল শান্তি, আনন্দ আর
ভালোবাসা কুড়িয়ে বেড়াতো। সেই
দ্বিতীয় পৃথিবীর রাজত্ব কেবল
সে একাই করতো।হ্যা, আমিই তার দ্বিতীয়
পৃথিবী ছিলাম।আমাদের প্রত্যাশা তেমন কিছুই
ছিলোনা।আমাদের প্রতিজ্ঞা ছিলো দুজন একই
সাথে বাচবো একই সাথে মরবো।
কিন্তু স্বার্থপর আমি। একই
সাথে মরতে পারিনি আমরা।
সে চলে গেছে আমায় ছেড়ে। অনেক
দুউউউর চলে গেছে সে।
সেখানে গেলে কেউ আর
ফিরে আসেনা।
আমি এখনো যেতে পারিনি।
যেতে তো আর কম চেষ্টা করিনি। কিন্তু
সফল হতে পারিনি একবারও।
প্রতিবারই আমার সামনে ভেসে উঠেছে তার মুখ। তার
লাশের পাশে দাড়িয়ে আমি যেভাবে কেদেছিলাম,
আমি দেখতে পাই সেও আমার লাশের
পাশে দাড়িয়ে সেভাবেই কাদছে।
তার কান্নারত মুখটা আমি কখনো সহ্য
করতে পারিনা। তাই বারংবার
চেস্টা করেও শেষ
মুহুর্তে বেচে থাকি এই নিষ্ঠুর
পৃথিবীতে। আর মরন যন্ত্রনায়
ভুগি প্রতিটি মুহুর্তেই।
আমি আমার কথা রাখতে পারিনি।
একসাথে বাচতেও
পারিনি একসাথে মরতেও পারিনি।
আমি স্বার্থপর্। খুব স্বার্থপর আমি। খুব খুব খুব
স্বার্থপর…………
স্বার্থপর ছিল উপরের ওই বিধাতাও।
যিনি আমাদের সুখটা সহ্য
করতে না পেরে একা করে দিয়েছেন
আমাকে।
স্বার্থপর সেও।
যে কথা দিয়েছিলো আমাকে ছেড়ে কখনোও
কোথাও যাবেনা। কিন্তু
চলে গেছে বহুদুর……… সেও স্বার্থপর্।
আচ্ছা, আমরা সবাই কি স্বার্থপর??
লেখক:'অভ্রনীল' (অর্বাচীন ব্লগার)
©somewhere in net ltd.