নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'অভ্রনীল\' (অর্বাচীন ব্লগার)

I\\

অভ্রনীল ইরান

ব্লগ সম্পকে\" ভাল ধারনা আছে

অভ্রনীল ইরান › বিস্তারিত পোস্টঃ

ফার্স্ট ইয়ারের প্রচন্ড ফেমাস মেয়েটা সেকেন্ড ইয়ারে উঠে গেলেই বুঝে যায় সে আর আগের মতো ফেমাস নাই!

১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৩

ভার্সিটিগুলোতে আরেকটা নতুন
ব্যাচ
আসছে আসছে অবস্থা। নতুন ব্যাচ
আসা মানেই বড়
ভাইদের মুখে হাসি। নতুন
ব্যাচে সিঙ্গেল
মেয়ে ধরতে হবে।
মেয়ে সুন্দরী হলে ভালো হয়।
একটা প্রেম করা দরকার। আজকাল
সুন্দরী মেয়েরা সিঙ্গেল থাকে না।
এটা এক
সমস্যা।
তবে চেষ্টা চালিয়ে যেতে হবে।
চেষ্টার কোন বিকল্প নাই!
জুনিয়র ব্যাচে আসার আগেই সেই
ব্যাচের
মেয়েদের নাম বের করে বড়
ভাইয়েরা। এরপর
মেয়ের ফেসবুক আইড
খুঁজে সেখানে ADD FRIEND এ
ক্লিক করে দেয়!
ফ্রেন্ড রিকুয়েস্ট পৌছে যায়
বালিকার
আইডিতে। রিকয়েস্ট এক্সেপ্ট
হয়ে গেলেই বড়
ভাইয়ের স্বপ্নমাখা ম্যাসেজ
যেতে থাক
মেয়েটার ইনবক্সে!
মফস্বল
থেকে আসা মোটামুটি চেহারার
একটা মেয়ে হঠাত করেই লক্ষ্য
করে তার জন্য
কতো বড় ভাই পাগল! একটার পর
একটা ফ্রেন্ড
রিকুয়েস্ট ম্যাসেজে একাকার
অবস্থা! খুব
সাধারণ একটা মেয়ে হঠাত করেই
কারণে অকারণে ভাবতে থাকে "আমি তো অনেক
ফেমাস!" অপেক্ষাকৃত
সুন্দরী মেয়েদের
অবস্থা আরো ভয়াবহ।
সে ভাবতে বাধ্য হয় তার
বিয়ে হবে প্রেসিডেন্টের ছেলের
সাথে!
বড় ভাইরা ইনিয়ে বিনিয়ে বোঝায়
"তোমার
জন্য আমি মরে যেতে পারি"!
বালিকা লক্ষ্য
করে তার জন্য অনেকেই এখন
মরে যেতে পারে!
ওমা কি আশ্চর্য! সত্যি নাকি?
চালাক বালিকা বড় ভাইদের
দড়ি পেচিয়ে ঘোরানো শুরু করে। বড়
ভাইটা অনেক আশা নিয়ে চরকির
মতো ঘুরতে থাকে। ঘুরতেই যতো আনন্দ!
ঘুরতে ঘুরতে একদিন বড় ভাইটা আর
ঘুরতে চায় না।
বালিকাকে জানিয়ে দেয়
"আমি তোমাকে ভালোবাসি"।
মানুষ আকাশ
থেকে পড়ে। বালিকা পড়ে মহাকাশ
থেকে।
"ওমা এটা কি বললেন!!
আমি তো আপনাকে আপন
ভাইয়ের মতো দেখি!"
অপেক্ষাকৃত
বোকা বালিকারা কোন এক বড়
ভাইয়ের স্বপ্ন মাখা ছোট ছোট
ম্যাসেজে বড়ো বড়ো স্বপ্ন দেখে!
স্বপ্ন
দেখতে তার বড়ো ভালো লাগে।
কোণার কোন
এক দোকানে বড় ভাইটার
সাথে ফুচকা খায়।
গতবছরের ব্যর্থ ভাইটা এবছরে সফল ।
সে প্রেমিকা পেয়ে গেছে।
দিন যেতে থাকে। এবছরের ব্যর্থ
ভাইটা সামনের
বছরের দিকে তাকিয়ে থাকে। নতুন
কারো অপেক্ষায়!
আবার আরেকটা ব্যাচ আসে! ব্যর্থ
ভাইরা আবারো কাজে লেগে পড়ে।
একটা প্রেমিকার আশায়!
গতবছরে কোন
মেয়েকে বলা কিংবা তার
ইনবক্সে দেয়া সেই
এক কথা, সেই একই ম্যাসেজ নতুন
করে পাঠানো শুরু
করে! অন্য কোন নতুন মেয়েকে!
ফার্স্ট ইয়ারের প্রচন্ড ফেমাস
মেয়েটা সেকেন্ড
ইয়ারে উঠে গেলেই
বুঝে যায় সে আর আগের মতো ফেমাস
নাই! তার
জায়গা এখন অন্য কেউ
নিয়ে নিয়েছে। অন্য কোন
জুনিয়র মেয়ে। বড়োভাইরা আগের
মতো আর
স্বপ্নমাথা ম্যাসেজ পাঠায় না!
তারদিকে ভালোবাসা ভালোবাসা দৃষ্টিতে তাকায়
না! থার্ড ইয়ার কিংবা ফোর্থ
ইয়ারে উঠে গেলে ক্যাম্পাস
কাঁপানো মেয়েটা হারিয়ে যায়।
তারদিকে আর কেউ তাকায় না।
ক্যাম্পাসে তাকানোর মতো এখন
আরো অনেক মুখ
এসে গেছে। মেয়েটা আসলে কখনোই
ফেমাস
ছিলো না। তারজন্য কোন বড়োভাই
কখনো মরতো না ।সে বুঝে যায় -She
was nothing but
just another brick in the wall.
মেয়েদের দিন শেষ হয়। বড় ভাইদের
দিন শেষ হয়
না। তারা শুধু অপেক্ষায় থাকে।
জুনিয়র ব্যাচের।
অন্য কোন মেয়ের!
এভাবেই চলতে থাকে। ঠিক
এভাবেই .
'অভ্রনীল' (অর্বাচীন ব্লগার)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.