নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন চিকিৎসক এবং লেখক। চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি প্রবন্ধ, ছোটগল্প, উপন্যাস এবং সমসাময়িক বিষয়ে লেখালেখি আমার আনন্দের খোরাক।

ডা. আতিক

ডাক্তার

ডা. আতিক › বিস্তারিত পোস্টঃ

যত দ্রুত সম্ভব জনবল বৃদ্ধি করুন

০৯ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৭

কোভিডের সাথে যুদ্ধ করে চলা পৃথিবীর অনেকদিন হয়ে যাচ্ছে। তবে বাংলাদেশ যেনো হটাৎ করে মহাবিপদের সম্মুখীন। সময়ের সাথে সাথে যেভাবে প্রতিনিয়ত আক্রান্ত এবং মৃত্যুহার বেড়ে চলেছে তাতে আতঙ্কিত না হয়ে উপায় নাই। চারিদিকে জনবলের অভাব, চিকিৎসা সরঞ্জামের অভাব, হাহাকার, নেই আর নেই। এমন অবস্থায় সরকারি প্রতিষ্ঠানগুলোয় সক্ষমতা বৃদ্ধি করতে উঠে পড়ে লাগা দরকার। বিশেষ করে একজন চিকিৎসক হিসেবে চিকিৎসক নিয়োগের বিষয়ে বলা সমীচীন মনে করছি। বর্তমানে প্রায় ২৮ হাজার মত সরকারি চিকিৎসক কর্মরত আছেন। যা প্রয়োজনের তুলনায় অনেক অনেক অনেক কম। এমতাবস্থায় নতুন করে নিয়োগ পরীক্ষা এবং আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা সেরে নিয়োগ পাওয়ার চিন্তা করাটাও অসম্ভব। তবে সরকারের হাতে বিভিন্ন পরীক্ষায় অপেক্ষমাণ তালিকায় অনেক নিয়োগবঞ্চিত জনবল রয়েছে। যেমন ৩৯ তম বিশেষ বিসিএসে ৬ হাজার চিকিৎসক এখনো ভাইভা সহ উত্তীর্ণ হয়ে নিয়োগের অপেক্ষায় আছে। শুধুমাত্র নিয়োগপত্র প্রদান করলেই এসকল যোগ্য চিকিৎসক কোভিড যুদ্ধে মাঠে নামতে পারে। দ্রুততম সময়ের মাঝে এসব নিয়োগ সম্পন্ন করা অতীব জরুরি। প্রকৃতির সাথে অসম যুদ্ধে যেখানে যতটুক রিসোর্স আছে তার পরিপূর্ণ ব্যবহার ছাড়া গত্যন্তর নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.