নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফারাঈদ মুবীন এর ব্লগ

আমি খুব সাধারণ একজন মানুষ।

ফারাঈদ মুবীন

আমি ফারাঈদ মুবীন। ডাক নাম দীপন। কিছু কিছু জিনিস যেমন, আমি কি করি, যোগ্যতা কি এসব গতানুগতিক ব্যাপারে কিছু বলতে চাই না। কারণ, স্থান ও কালভেদে এগুলো পরিবর্তনশীল। কিন্তু সহজাত অভ্যাস বা প্রবৃত্তির কোন পরিবর্তন ঘটে না। সেইভাবে হিসেব করে আমি কিছু কথা বলতে চাই, আমার ব্যাপারে।\nআমি খুব সাধারণ একজন মানুষ। আঁকাআঁকি করি, লেখালেখি করি, গিটার বাজাই, বই পড়ি ইত্যাদি। তাও আবার টুকটাক। অলস মানুষ তো তাই। সকালে ঘুম থেকে উঠে এগুলো করি, এসব শেষে রাতে আবার ঘুমিয়ে পড়ি। এভাবেই কাটে আমার দিনগুলো। হয়ত এভাবেই কাটবে মাস কিংবা বছর। হয়তো বা সারাজীবন।

ফারাঈদ মুবীন › বিস্তারিত পোস্টঃ

সভ্যতার প্রতিদান

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১১

এই যে মানুষগুলি, অর্ধাহারী-অনাহারী;
থাকে ফুটপাতে, কিংবা ফুটওভার ব্রীজে।

নেই যে তাদের কোন, সামাজিক স্বীকৃতি;
রয়েছে অতল গহবরে, যেন এটাই তাদের নিয়তি।

কি করবে এরা, এদের কারোরই জানা নেই;
হয়ত রাস্তার কুকুরের মতো, একদিন মরবে এই।

ক্ষুধার জ্বালায়, কখনো হাত পেতে বসে রয়;
বস্ত্রের তাড়নায়, কখনো তাদের অপদস্থ হতে হয়।

কামনার আগুন নিভায়, গণপ্রদর্শনী হয়ে;
লজ্জার ধার ধারে না, অনন্যোপায় হয়ে।

এরা মানুষরূপী কুকুর, এই সভ্যতার প্রতিদান;
চাঁদের গায়ে কলঙ্ক থাকে, এটা তারই প্রমাণ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২২

ম েনা েন শ দাস বলেছেন: সুন্দর অভিব্যক্তি ।ধন্যবাদ ।

২| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৫

সাইআনাইড বলেছেন: ভাইডি,নজরুল নজরুল ভাব আসে।চমতকার।লিখতে থাকুন।

৩| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১১

ফারাঈদ মুবীন বলেছেন: ধন্যবাদ।

৪| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫১

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার হয়েছে । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.