নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফারাঈদ মুবীন এর ব্লগ

আমি খুব সাধারণ একজন মানুষ।

ফারাঈদ মুবীন

আমি ফারাঈদ মুবীন। ডাক নাম দীপন। কিছু কিছু জিনিস যেমন, আমি কি করি, যোগ্যতা কি এসব গতানুগতিক ব্যাপারে কিছু বলতে চাই না। কারণ, স্থান ও কালভেদে এগুলো পরিবর্তনশীল। কিন্তু সহজাত অভ্যাস বা প্রবৃত্তির কোন পরিবর্তন ঘটে না। সেইভাবে হিসেব করে আমি কিছু কথা বলতে চাই, আমার ব্যাপারে।\nআমি খুব সাধারণ একজন মানুষ। আঁকাআঁকি করি, লেখালেখি করি, গিটার বাজাই, বই পড়ি ইত্যাদি। তাও আবার টুকটাক। অলস মানুষ তো তাই। সকালে ঘুম থেকে উঠে এগুলো করি, এসব শেষে রাতে আবার ঘুমিয়ে পড়ি। এভাবেই কাটে আমার দিনগুলো। হয়ত এভাবেই কাটবে মাস কিংবা বছর। হয়তো বা সারাজীবন।

ফারাঈদ মুবীন › বিস্তারিত পোস্টঃ

লক্ষ্যহীন পথচলা

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৩

মেঠো পথ ধরে,
হেটে চলছি আমি আজ একা;
জীবনের সব ব্যাথা,
করে দিয়ে ফাঁকা;

চাওয়া পাওয়ার হিসেব,
সবকিছু চুকিয়ে;
চলে যাই বহুদূরে,
দিগন্ত ছাড়িয়ে।

বহুদিন পর,
আজ আমি আবার একা;
জীবনের পুরোনো মানে,
ঘুরিয়েছে ভাগ্যের চাকা;

কিছুই বলার নাই,
কিছুই ভাবার নাই;
কিছুই লেখার নাই, তাই
কিছুই করার নাই।

চলব লক্ষ্য ছাড়া,
চোখ ফিরে যেই পানে;
গড়ব নতুন গাঁথা,
স্বল্প আয়ুর জীবনে;

এই ভাবে ছুটে যাব,
অনন্ত বহুদূর;
পথচলার এই আনন্দে,
করব জীবন সুমধুর।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪২

সাইআনাইড বলেছেন: অসাধারন।চালিয়ে যান। :) :)

২| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৪

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ।

শুভেচ্ছা রইল :)

৩| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১০

ফারাঈদ মুবীন বলেছেন: ধন্যবাদ আপনাদের সবাইকে।

৪| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৬

কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো কবিতায় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.