নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজনীতি আলাপ সম্পূর্ন নিষিদ্ধ

এম আই এইচ রাজন

ভালবাসি ক্রীড়াকেভালবাসি দেশকেভালবাসি সামুকেভালবাসি পড়তেভালবাসি দেশের মানুষকেভালবাসি আমার জীবনকে

এম আই এইচ রাজন › বিস্তারিত পোস্টঃ

কিছু মজার কৌতুক। সাবধান আওয়াজ করে হাসবেন না। তাহলে খবর আছে। নতুন পুরাতন মিলে নেট থেকে সংগ্রহ।

০৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:১১

ব্লগার বন্ধুদের জন্য নেট থেকে কিছু মজার মজার কৌতুক সংগ্রহ করলাম। যারা একবার পড়েছেন তারা মাইন্ড খাইয়েন না। কারন আপনার মত সবাইতো আর পড়ে নাই।



০১. বোকা

* কেউ মিসকল দিলে আপনি সাথে সাথে কলব্যাক করেন।

* মশা কামড়ালে আপনিও মশাকে কামড়াতে চান।

* ছ্যাঁকা গিফট করার পরও আপনি প্রেমিকার পিছু হাঁটেন।

* বিয়েবাড়িতে উপহার দিয়েও আপনি না খেয়ে চলে আসেন।

* ছাতা ভিজে যাওয়ার ভয়ে বৃষ্টিতে আপনি ছাতা মাথায় দেন না।

* জুতার তলা ড়্গয় হবে বলে জুতা আপনি মাথায় করে পথ চলেন।

* ব্লগে নিজের নাম না দিয়ে কোন মেয়ের নাম দিতে পছন্দ করেন।




০২.বয়স্ক হওয়ার সুবিধা

* বয়স্কদের কারো জন্য খরচ করতে হয় না সবাই তাদের জন্য খরচ করে।

* বয়স্করা সম্মানিত, সমাজের সব সালিশ নালিশ তাদের কাছে আসে

* ছেলে হোক মেয়ে হোক বয়স্ক দেখলে সবাই সিটে বসতে দেয়।

* বয়স্করা বেশি বেশি সালাম পায়।

* তাদের নিজেদের জামাকাপড় ধুতে হয় না।

* ঘন ঘন শেভ হওয়ার ঝামেলা তাদের একদম নেই




০৩. আম্পায়ারগুলো তো সব আমাদের এখানে!

একবার স্বর্গের দেবতারা আর নরকের শয়তানেরা মিলে ক্রিকেট খেলবে বলে ঠিক করল। স্বর্গের দেবতারা খেলায় জিত নিয়ে খুবই আত্মবিশ্বাসী, কারণ সব ভালো ভালো ক্রিকেটাররা স্বর্গে তাদের সঙ্গেই আছেন। কিন্তু শয়তানদের এই নিয়ে খুব বেশি চিন্তিত দেখা গেল না। তাদের নিশ্চিন্ত ভাবভঙ্গি দেখে এক দেবতা এক শয়তানকে ডেকে বলল, কী ব্যাপার, ভালো ভালো ব্যাটসম্যান তো সব আমাদের এখানে, কিন্তু তোমাদেরকে বিশেষ চিন্তিত মনে হচ্ছে না! শয়তান সঙ্গে সঙ্গে দাঁত বের করে শয়তানি হাসি দিয়ে বলল, তোমাদের যতই ব্যাটসম্যান থাকুক, আম্পায়ারগুলো তো সব আমাদের এখানে!



০৪. স্কোর বোর্ড

এক ক্রিকেট ভিজিটিং টিম গ্রামে গিয়েছিল সেখানকার লোকদের আয়োজনে এক ক্রিকেট খেলা দেখতে। সেখানে গিয়ে তারা দেখে, সেখানে কোনো স্কোরবোর্ডের ব্যবস্থা নেই । টিমের লোকজন তখন সেই গ্রাম্য আয়োজকদের জিজ্ঞেস করল, আপনারা কোনো স্কোরবোর্ড রাখেন নি, তাহলে খেলার হিসেব রাখেন কী করে?

একজন আয়োজক দাঁত বের হেসে জানাল, দুই দলই মনে মনে হিসেব রাখে, তারপরও যদি দু-একদিন মতান্তর হয়, তখন হাতের কাছে লাঠিসোটা যা কিছু পায়, তাই নিয়ে মাঠে নেমে পড়ে একটা মীমাংসা করে ফেলে।




০৫. আজহার এখনই ফিরে আসবে

হ্যালো, আজহারউদ্দিন আছে? আমি ওর ফ্রেন্ড বলছি!

আমি আমি ভারতীয় দলের টিম ম্যানেজার বলছি। আজহার তো এইমাত্র ব্যাট করতে মাঠে নামল। আপনি একটু কষ্ট করে পরে আবার ফোন করুন!

না, না, আমি ধরছি! আজহার এখনই ফিরে আসবে।


মন্তব্য ১৮ টি রেটিং +৫/-৫

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:১৩

নামহীন আমি বলেছেন: অশ্লীল, ১৮+ টেকনিক, কপিপেস্ট পোস্ট

০৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:১৭

এম আই এইচ রাজন বলেছেন: সেখানে ১৬ নং কমেন্ট টা আমার। আপনি বোধহয় খেয়াল করেন নাই।

২| ০৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:২০

মঈনউদ্দিন বলেছেন: সবকটি পুরান
হাসি পাইনি :P

০৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:২৩

এম আই এইচ রাজন বলেছেন: মাইন্ড খাইয়েন না।

৩| ০৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:২৪

কবিরাজ শরীফুল ইসলাম বলেছেন: ভ্লো হয় নাই, টবুও প্লাশ

০৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:২৬

এম আই এইচ রাজন বলেছেন: ধন্যবাদ

৪| ০৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩৭

কাক ফ্রাই বলেছেন: একজন আয়োজক দাঁত বের হেসে জানাল, দুই দলই মনে মনে হিসেব রাখে, তারপরও যদি দু-একদিন মতান্তর হয়, তখন হাতের কাছে লাঠিসোটা যা কিছু পায়, তাই নিয়ে মাঠে নেমে পড়ে একটা মীমাংসা করে ফেলে

হা হা খিক খিক

০৯ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:২৯

এম আই এইচ রাজন বলেছেন: সোজা হিসাব।

৫| ০৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩১

ছোটমির্জা বলেছেন: :-P B:-/পুরানা মাল, বোতলডাও পুরান।

০৯ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৩১

এম আই এইচ রাজন বলেছেন: :-P :-P B:-/ B:-/ X(( X(( =p~ =p~

৬| ০৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বেশীর ভাগই হাসির নয়।

০৯ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৩৬

এম আই এইচ রাজন বলেছেন: তাহলে কাঁনদেন।

৭| ০৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৫

িট.িমম বলেছেন: আম্পায়ারতো সব আমাদের এখানে। এইজোকটা আগেই পড়েছিলাম তবে মনেছিলনা। এখন আবার পড়লাম এবং হাসলাম। থেংকু ভাইজান।

০৯ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৪০

এম আই এইচ রাজন বলেছেন: ধইন্য লন..

৮| ০৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৭

নিষ্‌কর্মা বলেছেন:

মামা মদও পুরান, বোতলডা আরো বেশি পুরান।

লতুন কিসু থাকলে কইয়েন দাদা!

০৯ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৪২

এম আই এইচ রাজন বলেছেন: মামা আবার দাদা হয় কেমনে????

নতুনের জন্য গুলশান ফু-ওয়াং ক্লাবে যান।

৯| ০৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৭

িট.িমম বলেছেন: সব আম্পায়ার কিন্তু নরকের না। নরকের আম্পায়র অবদা ইয়ার হচ্ছে, অশকা ডি সিলবা।

এই ব্যাটার জন্য বাংলাদেশ অন্তত ৩ টেস্ট হেরেছে।

০৯ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৪৫

এম আই এইচ রাজন বলেছেন: হালায় আবার আম্পায়ার হলো কবে???? তারেতো দেখতে গরু চোরের মত লাগে। আরেক হালায় হলো ও.ইন্ডিজের ডক্টোরস। দোন হালায় গরু চোর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.