নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজনীতি আলাপ সম্পূর্ন নিষিদ্ধ

এম আই এইচ রাজন

ভালবাসি ক্রীড়াকেভালবাসি দেশকেভালবাসি সামুকেভালবাসি পড়তেভালবাসি দেশের মানুষকেভালবাসি আমার জীবনকে

এম আই এইচ রাজন › বিস্তারিত পোস্টঃ

মানুষের ভালো বন্ধুর সংখ্যা কত? না জানলে বিস্তারিত পড়ুন.....

০৭ ই জুন, ২০১১ বিকাল ৩:৩৯



সামাজিক যোগাযোগের নেটওয়ার্কগুলো মানুষকে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলছে। ফেসবুকে আমাদের অনেকেরই বন্ধুর সংখ্যা হয়তো হাজারও ছাড়িয়ে গেছে। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, একজন মানুষের মস্তিষ্ক ১৫০ জনের বেশি বন্ধুর সঙ্গে ভালো ও ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারে না।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবিন ডানবার গবেষণাটি পরিচালনা করেছেন। ডেইলি মেইলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ডানবারের গবেষণায় পাওয়া গেছে, একজন মানুষ ১৫০ জনের বেশি মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারে না।

ডানবার বলেন, ‘মানুষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার সময় অনেকেই বলেছে তাদের অনেক বন্ধু রয়েছে। এদের মধ্যে অর্ধেক বন্ধুদের তারা চেনে না।’

তিনি সমাজ ও বাণিজ্যিক বিশ্বের ওপর গবেষণা করে দেখেছেন পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া এবং ভাববিনিময়ের জন্য ১৫০ জন খুবই অনুকূল। আফ্রিকা ও আমেরিকান আদিবাসীদের মধ্যেও এ বিষয়টি দেখা গেছে।

ডানবারের গবেষণার ফলাফল নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। কারণ, সামাজিক যোগাযোগের নেটওয়ার্কে বর্তমানে অনেকের অনেক বন্ধু আছে। সে বন্ধুরা আসলে কেমন বন্ধু? খুব ঘনিষ্ঠ নাকি শুধু নামে বন্ধু?







সূত্র : নিউজ পেপার

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১১ বিকাল ৩:৪৫

আরিফআইসিবি বলেছেন: অধ্যাপক রবিন ডানবার তার গবেষনায় ঘনিষ্ঠ সম্পর্কের কোন সংজ্ঞা দেন নি.......।
তাই মন্তব্য করা কষ্টকর

০৭ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪৯

এম আই এইচ রাজন বলেছেন: হুম তাইতো..........

২| ০৭ ই জুন, ২০১১ বিকাল ৪:০৬

রূপকথার রাজকন্যা বলেছেন: আমার খুব ভাল বন্ধু মাত্র ১ জন। ভাল বন্ধুর সংগা এখানে যে আমাকে সময় দিতে পারে, বিপদে পাশে পাই, আমার সাইড চিন্তা করে ডিসিশন নেয় মানে মোটামুটি স্বার্থপর ভাবে সংগা দিলাম তবে এমন বন্ধু ১ জনই।

০৭ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫৬

এম আই এইচ রাজন বলেছেন: আপনার ১ জন কারো ৫ জন, এভাবে অনেকেরি অনেক ফ্রেন্ড আছে। তবে রিয়েল ফ্রেন্ড ১ জন থাকাই আমার মনে হয় সবচেয়ে ভালো। কারন ১০ জন বাজে বন্ধুর চেয়ে ১ জন ভালো বন্ধু অনেক ভালো।

আমাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে হাজার হাজার বন্ধু থাকে। তবে আমার মনে হয় ঠিক করে হিসেব করলে তার ১০০০ জনের যায়গায় ১০০ জনকেও ঠিক করে চিনে না।

গুড লাক..

৩| ০৭ ই জুন, ২০১১ বিকাল ৪:১৮

অপর্না হালদার বলেছেন: বন্ধুর সজ্ঞা দেয়া খুবই কঠিন । তবে ভাল বন্ধু খুব বেশি হতে পারেনা । অা মার বেশ কয়েকজন বন্ধু অাছে । তাদের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক তৈরী হয়ছে বলেই তারা অামার বন্ধু । সকলের কাছে অনুরোধ, বন্ধু যেন শয়তান না হয়-ক্ষতিকারক না হয় । বর্তমানে হরহামেশাই এরকম হচ্ছে । তাই অামরা যেন সাবধান থাকি ।

০৭ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:০০

এম আই এইচ রাজন বলেছেন: কথায় আছে বন্ধুই একসময় শত্রু হয়। তাই সাবধান খারাপ বন্ধু থেকে দূরে থাকি। কারন তারাই একসময় শত্রু হয়ে যায়।

৪| ০৭ ই জুন, ২০১১ বিকাল ৪:১৯

হুপফূলফরইভার বলেছেন: অনেএএএক, আমার সব বন্ধুরাই নির্মল, পরিচ্ছন্ন মনের, অকৃত্তিম সারল্যতায় প্রানময় বন্ধু! কজনার কথা শুনতে চান?

আপনি যতটা নির্মল সারল্যতা লালন করবেন নিজের মনে আপনার ঠিক এমন সরল অকৃত্তিম বন্ধুদের সাথেই পরিচয় হবে~

০৭ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:০০

এম আই এইচ রাজন বলেছেন: আগে নিজেকে ঠিক থাকতে হবে।

৫| ০৭ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:১০

ডট কম ০০৯ বলেছেন: আমার ভাল বন্ধু মাত্র তিন জন

১. জিসান
২. জনি
৩.শুভ

০৮ ই জুন, ২০১১ সকাল ১১:৫৪

এম আই এইচ রাজন বলেছেন: গুড লাক

৬| ০৭ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:২২

আর.হক বলেছেন: বন্ধু কখনো সংখ্যা দিয়ে বিচার করা যায়না...........
মানুষের পরিবেশ, অবস্থান, বয়স, শিক্ষা ইত্যাদি সব জায়গায় বন্ধুত্বের সংজ্ঞা বিভিন্ন রকম, সার্কেলটাও বিভিন্ন রকম । আসলে ভাল বন্ধু কে........???? উত্তর জানতে হলে নিজেকে প্রশ্ন করি.........পেয়ে যাবো..........

০৮ ই জুন, ২০১১ সকাল ১১:৫৪

এম আই এইচ রাজন বলেছেন: আসলে তাই........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.