নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগঠন গড়ে তুলতে হবে এবং অভিজ্ঞতা বৃদ্ধি করতে হবে

মোঃ ইয়াহইয়া

মোঃ ইয়াহইয়া › বিস্তারিত পোস্টঃ

কষ্টের ফেরীওলা

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:২৭

ღღ কষ্টের ফেরীওলা ღღ
------‘’------
কষ্ট নেবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট !
!
!
লাল কষ্ট নীল কষ্ট,
কাঁচা হলুদ রঙের কষ্ট
পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট,
আলোর মাঝে কালোর কষ্ট
‘মালটি-কালার’ কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।
!
!
ঘরের কষ্ট পরের কষ্ট,
পাখি এবং পাতার কষ্ট
দাড়ির কষ্ট
চোখের বুকের নখের কষ্ট,
একটি মানুষ খুব নীরবে
নষ্ট হবার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।
!
!
প্রেমের কষ্ট ঘৃণার কষ্ট,
নদী এবং নারীর কষ্ট
অনাদর ও অবহেলার তুমুল কষ্ট,
ভুল রমণী ভালোবাসার
ভুল নেতাদের জনসভার
তাসের খেলায় দুইটি জোকার
নষ্ট হবার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।
!
!
দিনের কষ্ট রাতের কষ্ট
পথের এবং পায়ের কষ্ট
অসাধারণ করুণ চারু,
কষ্ট ফেরীঅলার কষ্ট
কষ্ট নেবে কষ্ট ।
!
!
!
আর কে দেবে আমি ছাড়া
আসল শোভন কষ্ট,
কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন
আমার মত ক’জনের আর
সব হয়েছে নষ্ট,
আর কে দেবে আমার মতো
হৃষ্টপুষ্ট কষ্ট ।
…..
!
!
-

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩২

ওসেল মাহমুদ বলেছেন: পাথর ঢাকা সবুজ ঘাসের চাপা কষট ...ভালো .।

২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৭

মোঃ ইয়াহইয়া বলেছেন: হা হা হা ..
|-)

৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৪

রেজওয়ান করিম বলেছেন: কার লেখা

৪| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫১

আজাদ মোল্লা বলেছেন: সুন্দর হয়েছে ।

৫| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:১১

মিঠুন দা বলেছেন: চরম হইছে..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.